ঢাকা বিভাগ

কাশবনই টেনে নেয় প্রেমিক যুগলকে

ডেটিং স্পট আফতাবনগর। প্রেমিক-প্রেমিকাদের টানছে মায়ার জালে। কাশবনে ঘেরা এ স্পটে এখন ছুটছে প্রেমিক-প্রেমিকরা। কাশবনের মাঝে লুকিয়ে প্রেম করতে এখানে আসেন যুগলরা। করেন ভাব বিনিময়। ভালোবাসার আদান-প্রদান। নিরিবিলি পরিবেশ ও নির্ভেজাল জায়গা হওয়ায় অনেক প্রেমিক যুগলের পছন্দের তালিকায় এখন আফতাবনগর ডেটিং স্পট। গত বুধবার বিকালে সেখানে গিয়ে দেখা যায় অন্যরকম এক পরিবেশ। তিতুমীর কলেজের বাংলা

কাশবনই টেনে নেয় প্রেমিক যুগলকে Read More »

ভৈরবে ট্রেনের চাকায় আগুন, যাত্রীসহ বগি ফেলে ঢাকায় ট্রেন

কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকায় আগুন লাগে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়মুড় করে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বগি রেখে ঢাকায় যাত্রা করে ট্রেনটি। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। ভৈরব

ভৈরবে ট্রেনের চাকায় আগুন, যাত্রীসহ বগি ফেলে ঢাকায় ট্রেন Read More »

ফরিদপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরে বজ্রপাতে ফিরোজা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজা বেগম ওই গ্রামের মো. রেজাউলের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ফিরোজা বেগম বাড়ির সামনে উঠনে বসা ছিলেন। এ সময় হঠা বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সত্যতা

ফরিদপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু Read More »

টাঙ্গাইলে মাত্রারিক্ত মদ পানে ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গা পূজার দশমীর দিনে মদ পান করে রনজিত পাল (৫৫) এবং উত্তম পাল (৪০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মৃত্যু হয়। তাদের দু’জনের বাড়ি মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামে। স্থানীয়রা জানায়, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দ উপভোগ করতে গিয়ে রনজিত পাল ও উত্তম পালসহ বেশ কয়েকজনে মদ পান করে। অতিমাত্রায় মদ পানের

টাঙ্গাইলে মাত্রারিক্ত মদ পানে ২ জনের মৃত্যু Read More »

ছেলেকে ডাকতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে ছেলেকে ডাকতে গিয়ে বজ্রপাতে মার মৃত্যু হয়েছে। রোববার মধুপুর পৌর এলাকার পূর্ব জটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। লাকী ওই গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী। স্থানীয়রা জানান, বাড়ির কাছেই খালে মাছ ধরতে গিয়েছিল তার ছেলে। থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সঙ্গে তীব্র শব্দে বজ্রপাতও। এ অবস্থায় মাছ মারতে যাওয়া ছেলেকে ডেকে আনতে খোলা মাঠ দিয়ে যাওয়ার

ছেলেকে ডাকতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু Read More »

রাজধানীতে ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় ময়লার স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার কর‍া হয়েছে। সোমবার সকালে রাস্তার পাশে ওই ময়লার স্তুপ থেকে নবজাতককে উদ্ধার করে স্থানীয় এক বাসিন্দা। স্থানীয় বাসিন্দা শাহীনুর বেগম বলেন, সকালে রাস্তার পাশে ময়লার মধ্যে দেখি পলিথিনের একটি প্যাকেট বিড়াল টেনে নিয়ে যাচ্ছে। পলিথিনের ব্যাগটি খুলে দেখি ভেতরে একটি নবজাতক। আমি বাচ্চাটিকে প্রথমে বাসায় নিয়ে

রাজধানীতে ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার Read More »

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত সেই বৃদ্ধের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়নপুর এলাকায় ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার বৃদ্ধকে ধাক্কা

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু Read More »

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেত বনরুপা এলাকার রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত সেই নারীর পরনে গোলাপি ও হলুদ রঙয়ের সোলোয়ার কামিজ রয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ওই নারী বনরুপা রেললাইন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু Read More »

সাভারের বেদে পল্লীতে যুবককে কুপিয়ে হত্যা

সাভারের বেদে পল্লীতে সোহেল (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা। শনিবার দিবাগত গভীর রাতে সাভারের পোড়াবাড়ির বেদে পল্লীতে এই ঘটনা ঘটে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সোহেল হোসেন পোড়ার বাড়ি এলাকার নরু হোসেনের ছেলে। তিনি পেশায় সাপুরে ছিলেন বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে র্দুবৃত্তরা সোহেলকে কুপিয়ে গুরুতর জখম

সাভারের বেদে পল্লীতে যুবককে কুপিয়ে হত্যা Read More »

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারিয়া আক্তার শাবনূর (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত মারিয়া আক্তার উপজেলার ধলা ইউনিয়নের উত্তর ধলা গ্রামের মো. ফারস মিয়ার মেয়ে। শনিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। শাবনূর মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গেছে। সে স্থানীয় ধলা বহুমুখী আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু Read More »

Scroll to Top