সোনার দাম এক বছরে সর্বোচ্চ
ভবিষ্যত সরবরাহের চুক্তিতে সোনার দাম বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৬ সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) সোনা বিক্রি হয়েছে ১ হাজার ৩৩৮ মার্কিন ডলারে। গত জুলাইয়ে আউন্সপ্রতি সোনার দাম ছিল ১ হাজার ২০০ ডলারের কিছু বেশি। এদিকে গত বছরের সেপ্টেম্বরে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
সোনার দাম এক বছরে সর্বোচ্চ Read More »