অর্থনীতি-ব্যবসা

বাধ্যতামূলক হচ্ছে বিএসটিআইয়ের লোগোযুক্ত বাটখারা

আগামী জুনের মধ্যে সারা দেশে বাধ্যতামূলকভাবে বিএসটিআইয়ের লোগোযুক্ত বাটখারা ব্যবহার ও দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার পদ্ধতি চালু হবে। এরপর বিএসটিআইয়ের লোগোবিহীন বাটখারা ও মিটারের পরিবর্তে অন্য কোনো পরিমাপক ব্যবহার করলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ৩১তম কাউন্সিল সভায় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী

বাধ্যতামূলক হচ্ছে বিএসটিআইয়ের লোগোযুক্ত বাটখারা Read More »

৩০ হাজার কোটি ছাড়াচ্ছে পদ্মা সেতুর ব্যয়

পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে পুরো দমে। সেই সঙ্গে কয়েক দফায় বাড়ানো হয়েছে এর ব্যয়। তৃতীয় দফায় আরও ১ হাজার ৪০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে স্বপ্নের এ সেতুর নির্মাণ ব্যয়। এ দফায় ব্যয় বাড়ার ফলে পদ্মা সেতুর ব্যয় দাঁড়াবে সব মিলিয়ে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা। সর্বশেষ পদ্মা সেতু প্রকল্পের মূল ব্যয় ছিল

৩০ হাজার কোটি ছাড়াচ্ছে পদ্মা সেতুর ব্যয় Read More »

পদোন্নতি বঞ্চনায় কৃষি ব্যাংকের কর্মচারীরা

অর্থ মন্ত্রণালয়ের গাফিলতির কারণে হতাশা নিয়ে চাকরি করছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) প্রায় দেড় হাজার পরিদর্শক ও কোষাধ্যক্ষ। তাঁদের হতাশা ও বঞ্চনার জন্য অভিযুক্ত বিকেবি নিজেও। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকসহ সব বিশেষায়িত ব্যাংকের কর্মচারীদেরই পদোন্নতির শর্ত তিন বছরের চাকরি। কিন্তু ব্যতিক্রম বিকেবি। এ ব্যাংকের কর্মচারীদের পদোন্নতির শর্ত পাঁচ বছর।

পদোন্নতি বঞ্চনায় কৃষি ব্যাংকের কর্মচারীরা Read More »

দুই মাসে ৫ শতাংশ এডিপি বাস্তবায়ন

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রায় ৫ দশমিক ১৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৪ শতাংশ। গতকাল রোববার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য দেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এডিপির অগ্রগতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে

দুই মাসে ৫ শতাংশ এডিপি বাস্তবায়ন Read More »

গতি ফিরছে রপ্তানি বাণিজ্যে

চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম দুই মাসে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৪ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। একইসঙ্গে এ সময়ে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল তাও ছাড়িয়েছে। গত দুই মাসে মোট ৬৬২ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির হয়েছিল ৫৮২ কোটি ২৯ লাখ ডলার। সে হিসাবে রপ্তানি প্রবৃদ্ধি

গতি ফিরছে রপ্তানি বাণিজ্যে Read More »

বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অন্যদিকে ডিএসইতে আজ আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে এক হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১৫ কোটি ৬২ লাখ

বেড়েছে সূচক ও লেনদেন Read More »

আগস্টে রেমিটেন্সে বেশ উন্নতি

চলতি বছরের আগস্ট মাসে রেমিটেন্স প্রবাহে উন্নতি হয়েছে। এ মাসে ১,৪১৮.৫৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে। ২০১৬ সালের জুন মাসের পর এটি সবোর্চ্চ রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রবাসী বাংলাদেশীরা যে কোনো উৎসবের আগে দেশে অধিক পরিমাণ রেমিটেন্স পাঠায়। পবিত্র ঈদুল আজহার আগে

আগস্টে রেমিটেন্সে বেশ উন্নতি Read More »

রাশিয়া থেকে আসছে ২ লাখ টন গম

রাশিয়া থেকে ২ লাখ টন গম আমদানি করতে যাচ্ছে সরকার। এতে ৪১৮ কোটি ৩২ লাখ টাকা ব্যয় হবে। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সরকার থেকে

রাশিয়া থেকে আসছে ২ লাখ টন গম Read More »

মাথাপিছু জিডিপিতে পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ

বাংলাদেশ ১৯৭১ সালে যখন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এটি পাকিস্তানের চেয়ে অনেক দরিদ্র একটি দেশ। সে সময় বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতের অবদান ছিল মাত্র ৬-৭ শতাংশ, যা পাকিস্তানে ছিল ২০ শতাংশেরও বেশি। তবে সময়ের সাথে সাথে বাংলাদেশ ক্রমেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিভিন্ন সূচকে পেছনে ফেলেছে পাকিস্তানকে। সর্বশেষ মাথাপিছু জিডিপিতেও পাকিস্তানকে পেছনে

মাথাপিছু জিডিপিতে পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ Read More »

পাকিস্তানের হাবিব ব্যাংক বন্ধের নির্দেশ

প্রায় ৪ দশক পরিচালিত হওয়ার পর পাকিস্তানের হাবিব ব্যাংক বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ে ব্যাংকটি যুক্ত থাকার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ব্যাংকটিকে বারবার সতর্ক করার পরও তারা নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক এটি। নিউ ইয়র্কের ব্যাংকিং কর্মকর্তারা বলছেন, ব্যাংকটি সন্তাসবাদে

পাকিস্তানের হাবিব ব্যাংক বন্ধের নির্দেশ Read More »

Scroll to Top