বিনোদন

হাস্যকর এক ভিডিও পোস্ট করে ভালোবাসায় সিক্ত রাখি

বলিপাড়ার অন্যতম বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তিনি এবার এমন এক কাণ্ড করে বসলেন, যা খুবই হাস্যকর। নিজেকে শ্রীদেবী ভাবতে শুরু করেছেন বিতর্কিত এই অভিনেত্রী। আর তাই ‘নাগিনা’ ছবির বিখ্যাত ‘ম্যায় তেরা দুশমন’ গানে শ্রীদেবীর মুখের পরিবর্তে নিজের মুখ বসিয়ে ভিডিও প্রকাশ করেছেন রাখি। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে শ্রীদেবীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে

হাস্যকর এক ভিডিও পোস্ট করে ভালোবাসায় সিক্ত রাখি Read More »

তাহসানের পাঁচ শব্দের স্ট্যাটাসে তোলপাড় ফেসবুক!

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মাত্র ৫ শব্দের একটি পোস্ট দিয়েছেন। তাতেই তোলপাড় শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। গতকাল রাতে ফেসবুক পোস্টে তাহসান লিখেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’ বা এখনো আমি শুধু তোমাকেই বিশ্বাস করি। এরপর থেকে সেই স্ট্যাটাস নিয়ে রীতিমতো হইচই শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

তাহসানের পাঁচ শব্দের স্ট্যাটাসে তোলপাড় ফেসবুক! Read More »

বেঁচে থাকলে পাঁচ হাজার গান করবো: সালমা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় এসেছেন এই সংগীতশিল্পী। লালন গীতি ও পল্লীগীতি করে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন সালমা। গান করার পাশাপাশি একাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। উল্লেখ্য যে, বর্তমানে ‍প্রতিদিনই নতুন গানে কণ্ঠ দেওয়ার অনুরোধ আর আবদার আসে সালমার কাছে। প্রযোজকরা প্রায়ই তাকে নতুন ইউটিউব

বেঁচে থাকলে পাঁচ হাজার গান করবো: সালমা Read More »

নিউইয়র্কে চালু প্রিয়াঙ্কার রেস্তোরাঁ ‘সোনা’

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর বেশিরভাগ সময়ে যুক্তরাষ্ট্রেই থাকেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। কেবল শুটিং থাকলে দেশে ফেরেন তিনি। ইদানীং ‘ম্যাট্রিক্স ৪’ সিনেমার শুটিংয়ের জন্য বিদেশেই থাকতে হয়েছে বেশি। সম্প্রতি টুইটারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিউইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ খুলেছেন তিনি। রেস্তোরার নাম দিয়েছেন ‘সোনা’। ২০১৯ সালের কিছু ছবিও পোস্ট করলেন তারই

নিউইয়র্কে চালু প্রিয়াঙ্কার রেস্তোরাঁ ‘সোনা’ Read More »

করোনায় আক্রান্ত সুপারস্টার রণবীর কাপুর

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। রণবীরের মা নীতু কাপুর সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার (৯ মার্চ) তিনি ইনস্টাগ্রামে লেখেন, রণবীরের কোভিড-১৯ টেস্টে রেজাল্ট পজেটিভ এসেছে। এর আগে সোমবার (৮ মার্চ) রণবীর কাপুরের চাচা রণধীর কাপুর জানান, এই অভিনেতা অসুস্থ। তবে রণবীরের অসুস্থতার সম্পর্কে পরিষ্কার ধারণা

করোনায় আক্রান্ত সুপারস্টার রণবীর কাপুর Read More »

দেশে প্রথম ‘হিজড়া’ সংবাদ পাঠিকা তাসনুভা! (ভিডিও সহ)

সংবাদ পাঠিকা হিসেবে দেশে প্রথমবারের মতো কোনো ট্রান্সজেন্ডার নিয়োগ দেওয়া হলো। বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ও বিশ্ব নারী দিবসে তাসনুভা আনান শিশির নামে এক ট্রান্সজেন্ডারকে সংবাদ পাঠিকা হিসেবে নিয়োগ দিয়েছে। গত ৮ মার্চ থেকে তাসনুভা আনান বৈশাখী টেলিভিশনে নিয়মিত সংবাদ পাঠ করছেন। বৈশাখী টিভি কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার

দেশে প্রথম ‘হিজড়া’ সংবাদ পাঠিকা তাসনুভা! (ভিডিও সহ) Read More »

দীঘির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি

অভিনেত্রী দীঘির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়েছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এক ভিডিও সাক্ষাৎকারে এ হুমকি দিয়েছেন এই পরিচালক। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজকে কালকের মধ্যে হাইকোর্ট থেকে ওর কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়বো না।’ জানা যায়, ঘটনার সূত্রপাত দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটিকে কেন্দ্র করে। সিনেমাটি নির্মাণ করেছেন দেলোয়ার

দীঘির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি Read More »

হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন রণবীর কাপুর

হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর। যদিও রণবীরের পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে, করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রণবীরের। বলিউডের জনপ্রিয় এই অভিনেতার কাকা রণধীর কাপুর স্বীকার করেছেন তার অসুস্থতার কথা। ভারতীয় এক সংবাদমাধ্যমে তিনি বলেন, রণবীরের অসুস্থতার কথা শুনেছি। কিন্তু ঠিক কী হয়েছে সে

হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন রণবীর কাপুর Read More »

ছেলের বিয়ের প্রসঙ্গে যা বললেন ওমর সানী

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। ফারদিন নামের এক ছেলে এবং ফাইজা নামে এক মেয়ে রয়েছে এই দম্পতি। বিনোদন জগতের সুখী পরিবার হিসেবে গণ্য করলে তাদের নামটা আসে প্রথম সারিতে। সম্প্রতি মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিনের বিয়ের গুঞ্জন উঠে। এতে কোনো কোনো গণমাধ্যম বলছে, চলতি মাসেই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ধুমধাম করে ছেলের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন

ছেলের বিয়ের প্রসঙ্গে যা বললেন ওমর সানী Read More »

চলে গেলেন বাউলশিল্পী পরশ আলী দেওয়ান

বাংলার বাউলসম্রাট পরশ আলী দেওয়ান আর নেই। দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করা গুণী এই শিল্পী গতকাল দিনগত রাত দুইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাউল, দেহতত্ত্ব ও বিচ্ছেদী গানসহ জীবনমুখী বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন গুণী এই শিল্পী। আজ সকালে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা

চলে গেলেন বাউলশিল্পী পরশ আলী দেওয়ান Read More »

Scroll to Top