খুলনা বিভাগ

সাতক্ষীরায় নবজাতকের লাশ উদ্ধার

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মেরী স্টোপস ক্লিনিকের পেছনের একটি পুকুর পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, সকালে স্থানীয়রা কলা পাতা দিয়ে মোড়ানো লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নবজাতকের লাশ উদ্ধার Read More »

গরুবাহী ট্রলির নিচে পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে গরুবাহী ট্রলির নিচে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় দৌলতপুর-তারাগুনিয়া সড়কের ব্রাক সংলগ্ন দোকানের পাশে এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাকপাড়া এলাকার প্রবাসী শরিফুল ইসলামের ছেলে আরিয়ান (৪) বাড়ি সংলগ্ন দোকান থেকে ফেরার সময় দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত গরু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা

গরুবাহী ট্রলির নিচে পড়ে শিশুর মৃত্যু Read More »

খুলনার সাথে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

কুষ্টিয়ার পোড়াদহে বগি লাইনচ্যুত হওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আংশিকভাবে চালু হয়েছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে ডাউন সাইডের লাইনে আংশিকভাবে রেল চলাচল শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে রিলিফ ট্রেন এসে মেরামতে কাজ করছে। ওই লাইনে পুরোপুরি রেলযোগাযোগ স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানা গেছে।

খুলনার সাথে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক Read More »

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদুল হোসেন মোল্লাকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে খুলনার দিঘলিয়া ইউনিয়নের গাজিরহাটে নিজের বাগানবাড়িতে ঘুমান্ত অবস্থায তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তিনি মারা যান। নিহত নাহিদুল

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা Read More »

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খয়েরতলা-বাকুলিয়া এবং কেয়াবাগান নামক পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের একজন নারী (৬০) ও একজন পুরুষ (৪৫)। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬০) এক নারী নিহত হন। সিএনজিতে

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২ Read More »

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার হেমায়েতপুর বেরবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে খোদেজা খাতুন (৫২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত খোদেজা খাতুন বেরবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। দামুড়হুদার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, আজ সকালে পাশের বাড়ি যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি আহত হন। তাকে উদ্ধার করে বেলা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু Read More »

ঝিনাইদহে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খয়েরতলা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে খয়েরতলা এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনগণ। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা

ঝিনাইদহে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার Read More »

কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

কুষ্টিয়ার একটি আদালত নয় বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। আজ বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মনিরুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী

কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন Read More »

বাগেরহাটে বিদ্যালয়ের বাথরুমে গাঁজা সেবন তিন স্কুলছাত্রীর, অতঃপর…

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক সেবনের দায়ে ৯ম শ্রেণির ৩ ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা সদরের সরকারী বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ আজ মাদকাশক্ত শিক্ষার্থীদেরকে বহিস্কার করেন। তবে ওই তিন ছাত্রী যাতে অন্য কোন বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ নিতে পারে সে পথ খোলা রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৯ম

বাগেরহাটে বিদ্যালয়ের বাথরুমে গাঁজা সেবন তিন স্কুলছাত্রীর, অতঃপর… Read More »

\’শিক্ষকের স্কেলের আঘাতে\’ চোখ গেল স্কুলছাত্রীর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কলমের কালি হাতে লাগায় শিক্ষকের স্কেলের আঘাতে স্কুলছাত্রীর চোখ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে স্কুলছাত্রী ফোয়ারার পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে থানায় মামলা দায়ের করে। পরে দহকোলা গ্রামের মনতেজার রহমান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুরাদ হোসেন গ্রেফতার করেছে পুলিশ। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন

\’শিক্ষকের স্কেলের আঘাতে\’ চোখ গেল স্কুলছাত্রীর Read More »

Scroll to Top