আইন-আদালত

যুবদলকর্মী সোহেল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা জেলার রেসকোর্স এলাকার যুবদল কর্মী এসএম তৌহিদ সোহেল হত্যা মামলায় প্রধান আসামি যুবদলকর্মী আহসান হাবীব মিঠুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অপর দুই আসামি মোস্তফা জামান ও মো. শাহেদ হাসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ, ২য় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন

যুবদলকর্মী সোহেল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড Read More »

\’রায়ে প্রমাণিত হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়\’

পল্লবী থানা হেফাজতে ইশতিয়াক হোসেন জনিকে নির্যাতনের ঘটনায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রায়ের পর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরক্তি পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এটি প্রথম রায়। এই আইন অনুযায়ী নির্যাতনে জড়িত তিন পুলিশের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট।

\’রায়ে প্রমাণিত হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়\’ Read More »

জনি হত্যা মামলা: এসআই জাহিদসহ ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন

ইশতিয়াক হোসেন জনিকে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যার মামলায় এসআই জাহিদসহ পল্লবী থানার ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুই সোর্সের সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) এ রায় দেওয়া হয়েছে। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি পুলিশ হেফাজতে নির্যাতনে জনির মৃত্যুর পর ওই বছর আগস্ট মাসে তার ভাই ইমতিয়াজ হোসেন রকি

জনি হত্যা মামলা: এসআই জাহিদসহ ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন Read More »

পেছালো ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ

শুরু হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলায় সাক্ষ্যগ্রহণ। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আদালত এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন। গত ২৬ আগস্ট এই মামলার একমাত্র আসামি মজনুর বিচার শুরু হয়েছে। এ দিন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের

পেছালো ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ Read More »

মসজিদে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ৭ দিনের মধ্যে ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

নারায়ণগঞ্জের শহরের পশ্চিম তল্লা এলাকার মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আপাতত সাতদিনের মধ্যে পাঁচ লাখ করে টাকা দেওয়ার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ৩৭টি পরিবারের কাছে এ টাকা বিতরণ করবেন। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর

মসজিদে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ৭ দিনের মধ্যে ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ Read More »

২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর রমনা পার্ক খুলে দিতে রিট

জনসাধারণের হাটার জন্য ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ আজ মঙ্গলবার এ রিট আবেদন দাখিল করেন। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেনের ওপর কাল বুধবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন

২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর রমনা পার্ক খুলে দিতে রিট Read More »

পাপিয়ার অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ সমর্থন বুধবার

নরসিংদী জেলা যুব মহিলা লীগের আলোচিত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ও তার স্বামী ম‌ফিজুর রহমান ওর‌ফে সুমন চৌধুরী‌র বিরুদ্ধে শে‌রেবাংলা নগর থানার অস্ত্র আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান অসমাপ্ত জবানবন্দি শেষ করেন। এরপর আসামিপক্ষ তাকে জেরা করে।

পাপিয়ার অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ সমর্থন বুধবার Read More »

সরকারি গুদামের চাল আত্মসাৎ: ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

পরস্পর যোগসাজসে সরকারি গুদামের চাল আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সোমবার দুদক সমন্বিত কার্যালয়-২ এ দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কক্সবাজার জেলার কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীসহ ছয়জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন বড়ঘোপ

সরকারি গুদামের চাল আত্মসাৎ: ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা Read More »

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

নারায়ণগঞ্জ ফতুল্লার খানপুরের বায়তুস সালাত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে বিদু্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট Read More »

শপথ নিলেন দুই বিচারপতি তারিক উল হাকিম ও ওবায়দুল হাসান

শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত নতুন দুই বিচারপতি। নতুন দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। দুই বিচারপতি হলেন, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বুধবার দুই বিচারপতির

শপথ নিলেন দুই বিচারপতি তারিক উল হাকিম ও ওবায়দুল হাসান Read More »

Scroll to Top