আইন-আদালত

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় আরো দুজন আদালত সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তারা সাক্ষ্য দেন। এসময় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সাক্ষীরা হলেন- জব্দ তালিকার সাক্ষী

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য Read More »

আজ বিকেলে দুই বিচারপতির শপথ

আজ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি। এ দিন বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) দুই বিচারপতির নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে

আজ বিকেলে দুই বিচারপতির শপথ Read More »

নাইমুল আবরার মৃত্যু: আনিসুল হকসহ ৫ জনের জামিন

কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকা রে‌সি‌ডে‌ন্সিয়াল মডেল ক‌লে‌জের ছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় কিশোর আলো সম্পাদক ও লেখক আনিসুল হকসহ ৫ জনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া অন্যরা হলেন— প্রবীর বকুল, শুভাশীষ প্রামাণিক শুভ, মুহিতুল আলম পাভেল ও শাহ

নাইমুল আবরার মৃত্যু: আনিসুল হকসহ ৫ জনের জামিন Read More »

দ্বৈত ভোটার: ইসির মামলায় রিমান্ডে সাবরিনা

তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয় পত্র তৈরি করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) মামলায় জেকেজি হেলথ কেয়ারের আহবায়ক ডাক্তার ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত হওয়া চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। গত ১ সেপ্টেম্বর এ মামলায়

দ্বৈত ভোটার: ইসির মামলায় রিমান্ডে সাবরিনা Read More »

১২ হাজার ৫৪৩ টি হাসপাতাল লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে

মহামারী করোনাকালীন সময়ে ব্যাপক অনিয়ম ও ভুয়া পরীক্ষার জন্য সমালোচনায় ছিলো দেশের বিভিন্ন হাসপাতাল। বেসরকারি ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন নবায়নের জন্য সরকারের কাছে আবেদন করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) এমন তথ্য বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানিতে

১২ হাজার ৫৪৩ টি হাসপাতাল লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে Read More »

রিজেন্টের সাহেদ-মাসুদের ৫২ ব্যাংক হিসাব জব্দ

আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (০২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এর আগে আদালতে সিআইডি পুলিশ তাদের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করে। সিআইডির আবেদন মঞ্জুর

রিজেন্টের সাহেদ-মাসুদের ৫২ ব্যাংক হিসাব জব্দ Read More »

নাইমুল আবরারের মৃত্যু: আনিসুল হক, কবির বকুলসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ

কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন এ আদেশ দেন। ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য

নাইমুল আবরারের মৃত্যু: আনিসুল হক, কবির বকুলসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ Read More »

ভিয়েতনাম ফেরত সেই ৮৩ বাংলাদেশি কারাগারে

বিদেশফেরত সেই ৮৩ বাংলাদেশিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন বিদেশফেরত ৮৩ বাংলাদেশিকে সন্দেহভাজন অপরাধী হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভিয়েতনাম ফেরত সেই ৮৩ বাংলাদেশি কারাগারে Read More »

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

ফারমার্স ব্যাংক এর (বর্তমান: পদ্মা ব্যাংক লিমিটেড) চার কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থপাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে আরো তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। যে তিনজন সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন সোনালী ব্যাংক

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ Read More »

এবার সব হাসপাতালের লাইসেন্সের তথ্য চেয়েছেন হাইকোর্ট

নানা অনিয়মে সমালোচিত হয়েছে দেশের বিভিন্ন হাসপাতাল। এবার দেশে বর্তমানে কতগুলো হাসপাতাল কোভিড ও নন-কোভিড হিসেবে আছে এবং বেসরকারি হাসপাতালের কতটির লাইসেন্স আছে, কতটির লাইসেন্স নেই তা জানতে চেয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩১ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ

এবার সব হাসপাতালের লাইসেন্সের তথ্য চেয়েছেন হাইকোর্ট Read More »

Scroll to Top