সারাবাংলা

নতুন আরও ২৯ পর্যবেক্ষক সংস্থা পেলো ইসির নিবন্ধন

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিতে আরও ২৯টি দেশীয় সংস্থাকে বাছাই করেছে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তির শুনানি শেষে চূড়ান্ত করা হবে তালিকা। সোমবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক)

নতুন আরও ২৯ পর্যবেক্ষক সংস্থা পেলো ইসির নিবন্ধন Read More »

শনির আখড়ায় বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শনির আখড়ায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি

শনির আখড়ায় বাসে আগুন Read More »

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, বাড়বে রাতের তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, বাড়বে রাতের তাপমাত্রা Read More »

হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ । ১৯৪৮ সালের (১৩ নভেম্বর) তিনি নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার। সাহিত্যাঙ্গনের এই কিংবদন্তির বাবা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। হুমায়ূন আহমেদ তার কীর্তি রেখেছেন শিল্প-সাহিত্যর বেশিরভাগ শাখাতেই। ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ তথা

হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ Read More »

সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান

তিনদিনের সরকারি সফরে সিঙ্গাপুরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রোববার (১২ নভেম্বর) রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলি-২০২৩ এ যোগ দেবেন। এছাড়া তিনি সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট দেবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের

সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান Read More »

রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর তেজগাঁওয়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের আলাদা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। আজ রোববার রাত ৮ টা ২২ মিনিটে আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। রাকিবুল হাসান জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর

রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Read More »

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৩০ পোশাক কারখানা

নূন্যতম মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ফলে ১৩০ পোশাক কারখানা বন্ধ করা হয়েছে। এর মধ্যে ২৫টি ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পে অর্থাৎ ১৩ (১) ধারায় বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। আজ রবিবার (১২ নভেম্বর) বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ফারুক হাসান বলেন, মজুরি বৃদ্ধির পরও আন্দোলনের নামে বিভিন্ন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৩০ পোশাক কারখানা Read More »

চতুর্থ দফার অবরোধে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। আজ রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

চতুর্থ দফার অবরোধে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন Read More »

রাত থেকে এ পর্যন্ত ১২ যানবাহনে আগুন

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। অবরোধ শুরুর আগের রাত থেকে এ পর্যন্ত ১২ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রোববার (১২ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইতথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত (অবরোধ শুরুর আগের

রাত থেকে এ পর্যন্ত ১২ যানবাহনে আগুন Read More »

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। আজ রোববার সকাল সোয়া ৮ টায় মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকশ শ্রমিক। এতে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মূল সড়কসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ Read More »

Scroll to Top