সারাবাংলা

মেঘনায় ধরা পড়ল ৪ মণ ওজনের শাপলাপাতা মাছ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জোয়ারের সময় সাগর থেকে আসা প্রায় চার মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জেলেদের জালে ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট ঘাটে আনে। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমান। স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, উপজেলার মোল্লাবাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারি

মেঘনায় ধরা পড়ল ৪ মণ ওজনের শাপলাপাতা মাছ Read More »

পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

ডেনমার্ক, নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জ ইমাম পরিষদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ পর কালীগঞ্জ বাসস্ট্যান্ডে প্রায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা বিক্ষোভে অংশ নেন। সমাবেশ থেকে বক্তারা পবিত্র কোরআন অবমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে

পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ Read More »

চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টির শঙ্কা

চলতি মাসে দুটি মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে শীত কেটে ক্রমেই তাপমাত্রা বাড়বে। একইসঙ্গে ফেব্রুয়ারিতে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়েরও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদফতরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক হয়। অধিদফতরের পরিচালক ও

চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টির শঙ্কা Read More »

মোটরসাইকেলে ২৯ দেশ ঘুরে রোমানিয়ার তরুণী সাতক্ষীরায়

বাইকে চড়ে ২৯টি দেশ পেরিয়ে রোমানিয়ান তরুণী এলেনা পা রেখেছেন সাতক্ষীরার মাটিতে। দুই দিন আগে ভারত থেকে বাংলাদেশের সাতক্ষীরায় এসে পৌঁছেছেন তিনি। এলেনা থাকছেন সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থায়। রোমানিয়ান এই তরুণী একজন পর্যটক। পুরো বিশ্ব একবার ঘুরে দেখার ইচ্ছে তার। এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন তিনি।

মোটরসাইকেলে ২৯ দেশ ঘুরে রোমানিয়ার তরুণী সাতক্ষীরায় Read More »

দিনাজপুরে ৩০ বাড়িঘরে হামলার ঘটনায় মামলা হয়েছে ১২শ জনের নামে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চুনিয়াপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর জোড়া খুনের পর অভিযুক্তের বাড়িসহ আশপাশের অন্তত ৩০টি বাড়িঘরে অগ্নিসংযোগ, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলাটি করেন উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য সুশীল চন্দ্র দাস। মামলার তথ্য নিশ্চিত

দিনাজপুরে ৩০ বাড়িঘরে হামলার ঘটনায় মামলা হয়েছে ১২শ জনের নামে Read More »

চালকলের ফিতায় জড়িয়ে দ্বিখণ্ড হয়ে চালকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে চালকলের ফিতায় জড়িয়ে দ্বিখণ্ড হয়ে এক চালকল চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার বিন্নাবাড়ী হাজির বাজারের আজিম উদ্দিনের চালকলে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীরগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বিন্নাবাড়ী হাজির বাজারের আজিম উদ্দিনের নূর মুসা চালকল নামের

চালকলের ফিতায় জড়িয়ে দ্বিখণ্ড হয়ে চালকের মৃত্যু Read More »

ভিক্ষুককে হাজার টাকার জালনোট ভিক্ষা দিয়ে প্রতারক নিয়ে গেল ৯৫০ টাকা

ভোলার লালমোহনে ভিক্ষুককে ৫০ টাকা সাহায্যের নামে এক হাজার টাকার জালনোট দিয়ে তার কাছ থেকে ৯৫০ টাকা নিয়ে গেছে এক প্রতারক। আজ শুক্রবার সকালে লালমোহন লাঙ্গলখালী বাজারে এ প্রতারণার ঘটনা ঘটে। বৃদ্ধটি তার উপার্জিত ৯৫০ টাকা খুইয়ে এখন দিশেহারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ লোকটি লাঙ্গলখালী বাজারে ভিক্ষা করেন। সকালে লাঙ্গলখালী বাজারে উত্তর পাশে কালভার্টের

ভিক্ষুককে হাজার টাকার জালনোট ভিক্ষা দিয়ে প্রতারক নিয়ে গেল ৯৫০ টাকা Read More »

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রামে জমিতে মাটির ড্রেন খননের সময় দুটি কষ্টি পাথরের মূর্তি পায় শ্রমিকরা। শ্রমিক মো. তোজিবুল বলেন, সোমবার পুরাতন বারইপাড়া গ্রামের মো. শুকুরের জমিতে ড্রেনের মাটি খনন করতে গিয়ে মূর্তিটি

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার Read More »

ভোটারদের লিফলেট বিতরণ করে ভোট চাইছেন হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই একটি মিনিট্রাকে সামিয়ানা টাঙিয়ে মাইক লাগিয়ে কয়েকজন সমর্থককে নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন হিরো আলম। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চাইছেন তিনি। হিরো

ভোটারদের লিফলেট বিতরণ করে ভোট চাইছেন হিরো আলম Read More »

আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

মৃদু শৈত্যপ্রবাহ বয়েই চলেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। হিমালয়ের কোলঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া গত কয়েক দিন থেকে বেড়েই চলছে শীতের তীব্রতা। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে এখানে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাড়ছে

আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড Read More »

Scroll to Top