জাতীয়

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনা বাংলাদেশকে ক্ষুব্ধ করেছে। এর জেরে আজ মঙ্গলবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় সরকারি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে। সূত্র জানান, আজ মঙ্গলবার বেলা ১১টায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা Read More »

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ড. ইউনূসের রায়

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ ভ্রমণে যেতে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে গত সোমবার (৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ড. ইউনূসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ড. ইউনূসের রায় Read More »

আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তপসিল হবে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট হতে পারে আজ মঙ্গলবার। এদিন কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হতে পারে। গত সোমবার নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে কমিশন বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই সভা আহ্বান

আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তপসিল হবে Read More »

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিন, প্রধানমন্ত্রীর নির্দেশ সচিবদের

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মানের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারকে সরকার পরিচালনার দলিল হিসেবে গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন তিনি। একই ধারাবাহিকতা ২০৪১ সাল পর্যন্ত বজায় রাখার বিষয়ে সভায় নির্দেশনা দেওয়া হয়। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিন, প্রধানমন্ত্রীর নির্দেশ সচিবদের Read More »

প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সচিবদের সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সচিবদেরকে খুবই সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সচিব সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হতে বলেছেন। প্রধানমন্ত্রী

প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সচিবদের সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী Read More »

৭৩টি অগ্নিনির্বাপণ প্রকল্প নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিস স্টেশনে আধুনিক যন্ত্রপাতি সরবরাহে ৭৩টি বিশেষায়িত অগ্নিনির্বাপণ ও উদ্ধার ইউনিট মোতায়েনের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। আসাদুজ্জামান খান বলেন, আধুনিক অগ্নিনির্বাপক গাড়ি পাম্প ও উদ্ধার সরঞ্জামাদি সংগ্রহের মাধ্যমে ফায়ার

৭৩টি অগ্নিনির্বাপণ প্রকল্প নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে \’ধৈর্য ধরার নির্দেশ\’ প্রধানমন্ত্রীর

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হক আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সংসদে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি

দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে \’ধৈর্য ধরার নির্দেশ\’ প্রধানমন্ত্রীর Read More »

সংরক্ষিত নারী আসনের তফসিল আগামীকাল

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনগুলোর তফসিল আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সংরক্ষিত নারী আসনগুলোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠক হবে। বৈঠকে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোটগ্রহণের

সংরক্ষিত নারী আসনের তফসিল আগামীকাল Read More »

বঙ্গবন্ধুর সমাধিতে পায়রা বন্দরের চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। আজ সকাল ১১টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন নবনিযুক্ত চেয়ারম্যান।

বঙ্গবন্ধুর সমাধিতে পায়রা বন্দরের চেয়ারম্যানের শ্রদ্ধা Read More »

আজ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা

সিভিল প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সিনিয়র সচিব ও সচিবদের নিয়ে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সচিব সভা সরকারের বর্তমান মেয়াদের প্রথম সভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে সকাল ১০টায় সচিব সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায়, বর্তমানে সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের কর্মকর্তা আছেন ৮৭ জন। তারা বিভিন্ন

আজ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা Read More »

Scroll to Top