জাতীয়

বাংলাদেশকে সহযো‌গিতা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জা‌নিয়েছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসিডেন্ট। ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দূতাবাস সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। চি‌ঠি‌তে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, যখন আমরা মার্কিন

বাংলাদেশকে সহযো‌গিতা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ Read More »

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক টিএইচ খান আর নেই

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন (টি এইচ) খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেন। ডা. তোফাজ্জল হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিএনপির কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেল সদস্য ও ইউনিভার্সিটি

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক টিএইচ খান আর নেই Read More »

সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে ফের দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরও দেশটি বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সম্পর্ক এগিয়ে নিতে চায়। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাদের এ অবস্থানের কথা জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ Read More »

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করলেন ১৬ জন লেখক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করলেন ১৬ জন লেখক। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর বইমেলার উদ্বোধন করবেন সরকারপ্রধান শেখ হাসিনা। এর আগে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে দেন তিনি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পেলেন ১৬ জন। তারা হলেন,

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করলেন ১৬ জন লেখক Read More »

পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০ বছর আগেও পুলিশ দেখলে ভয় পেতো সাধারণ মানুষ। তবে এখন পুলিশ বাহিনী মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে ডিএমপি। এসময় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা যেন ২৪ ঘন্টাই নিরাপদ নগরী থাকে, সেজন্য কাজ

পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ প্রথমবারের মতো ভারতীয়দের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফলে ভারতের উত্তর–পূর্বাঞ্চলের অর্থনীতি বদলে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। মুম্বাইয়ে গত মঙ্গলবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (আইআইএম) শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আইআইএম মুম্বাইয়ের ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। বাংলাদেশের সঙ্গে

বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী Read More »

ভাষার সম্মানে আজ হাইকোর্টের সব আদেশ বাংলায়

ভাষার মাসের সম্মানে আজ বৃহস্পতিবার সব আদেশ বাংলা ভাষায় দেবেন হাইকোর্টের একটি বেঞ্চ।আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ। বেলা পৌনে ১১টায় বেঞ্চের কার্যক্রম শুরু হলে আইনজীবীদের উদ্দেশে জ্যেষ্ঠ বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, আজ ভাষার মাসের শুরু। মাতৃভাষা বাংলা ও ভাষা শহীদের সম্মানে

ভাষার সম্মানে আজ হাইকোর্টের সব আদেশ বাংলায় Read More »

একুশের চেতনায় আজ থেকে শুরু অমর একুশে বইমেলা

আজ ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাঙালির প্রাণের বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টায় মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। এবারের বইমেলায় থাকছে ৬৩৫টি প্রতিষ্ঠানের মোট ৯৩৭টি স্টল। এবারের মেলার প্রতিপাদ্য ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ বইমেলার সার্বিক দায়িত্বে আছে বাংলা একাডেমি। মাতৃভাষাকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জন্য রাজপথে প্রাণ উৎসর্গ করেছিলেন বাংলার দামাল ছেলেরা। ১৯৫২

একুশের চেতনায় আজ থেকে শুরু অমর একুশে বইমেলা Read More »

আজ থেকে পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদন বন্ধ

আজ (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া খনি থেকে পাথর উৎপাদন বন্ধ হয়ে গেছে। পাথর রাখার জায়গা না থাকায় খনির উৎপাদন ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়ে নোটিশ টাঙিয়ে দিয়েছে। ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল থেকে খনি উৎপাদন বন্ধ থাকবে। সেই সঙ্গে খনিতে কর্মরত প্রায় ৭ শতাধিক শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি

আজ থেকে পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদন বন্ধ Read More »

আজ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেবেন পুতুল

বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. সায়েমা ওয়াজেদ পুতুল আজ বৃহস্পতিবার আগামী ৫ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের (আরডি) দায়িত্ব গ্রহণ করবেন। ডব্লিউএইচও সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডের জেনেভায় ২২-২৭ জানুয়ারি অনুষ্ঠিত ডব্লিউএইচওর নির্বাহী বোর্ডের ১৫৪তম অধিবেশনে ড. সায়েমা ওয়াজেদ পুতুলের এ মনোনয়ন অনুমোদন করা হয়। তিনি ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিদায়ী

আজ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেবেন পুতুল Read More »

Scroll to Top