আবহাওয়া: বৃষ্টিতে শুরু আষাঢ়, ভারী বর্ষণের আভাস
ছয়টি ঋতুর বাংলাদেশ নানা রঙে সেজেছে বেশ। মৌসুমী বায়ু তথা বর্ষা সক্রিয় হয়েছে দেশের উপর। নেমে এসেছে ঋতু বর্ষাও। দুইয়ে মিলে যখন একাকার, তখন বৃষ্টি বাড়বে এটাই স্বাভাবিক। আবহাওয়া অফিস জানিয়েছে, আষাঢ় মাসের প্রথম দিন (মঙ্গলবার) সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজধানীতেও চলছে রোদ-বৃষ্টির খেলা। আষাঢ়ে টানা বৃষ্টির যে ধরন, তা বোঝা যাবে আগামী কয়েকদিনে।
আবহাওয়া: বৃষ্টিতে শুরু আষাঢ়, ভারী বর্ষণের আভাস Read More »