জাতীয়

হেফাজতে ইসলামের ৩১৩ অর্থ যোগানদাতা চিহ্নিত: ডিবি কমিশনার

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে মামুনুলের ব্যাংক একাউন্টে ৬ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ডিএমপির হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ কে এম হাফিজ

হেফাজতে ইসলামের ৩১৩ অর্থ যোগানদাতা চিহ্নিত: ডিবি কমিশনার Read More »

না ফেরার দেশে শিল্পপতি দ্বীন মোহাম্মদ

সিটি ব্যাংক ও ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক দ্বীন মোহাম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । আজ মঙ্গলবার রাত ১টায় হার্ট অ্যাটাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। লালবাগ শাহী মসজিদে বাদ

না ফেরার দেশে শিল্পপতি দ্বীন মোহাম্মদ Read More »

মহামারি করোনা রোধে উন্নত বিশ্বের ভূমিকা জোরদারের আহ্বান

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে দ্রুত পুনরুদ্ধারে উন্নত বিশ্ব ও উন্নয়ন অংশীদারদের ভূমিকা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৬ এপ্রিল) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকেপ) তিন দিনের ৭৭তম অধিবেশনে এ আহ্বান জানান তিনি। অধিবেশনে প্রধানমন্ত্রী চার দফা প্রস্তাব পেশ করেন। অধিবেশনে প্রচারিত ধারণ করা বিবৃতিতে একইসঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়

মহামারি করোনা রোধে উন্নত বিশ্বের ভূমিকা জোরদারের আহ্বান Read More »

ঈদগাহের পরিবর্তে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ হবে মসজিদে

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহার নামাজের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায়ের অনুরোধ জানিয়েছে সরকার।সোমবার (২৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় ঈদের নামাজ নিয়ে নির্দেশনা জারি করে তা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের স্মারকের মাধ্যমে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ মহামারি আকার ধারণ করার ক্ষেত্রে যথাযথ সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়। বর্তমান

ঈদগাহের পরিবর্তে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ হবে মসজিদে Read More »

টিকা সংগ্রহে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকারঃ ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যে, \’করোনার ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।\’ আজ সোমবার (২৬ এপ্রিল) কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। নিজের সরকারি

টিকা সংগ্রহে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকারঃ ওবায়দুল কাদের Read More »

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩০৬

দেশে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আরও ৯৭ জনের মৃত্যু । একই সময়ে দেশে তিন হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ১৫০ জনের।

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩০৬ Read More »

লকডাউন আগামী ৫ মে পর্যন্ত বাড়ল, চালু হবে না গণপরিবহনও

কঠোর লকডাউনের চলমান পরিস্থিতি আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত বর্তমান অবস্থায় চলবে। দোকানপাটসহ ব্যক্তিগত গাড়ি-ঘোড়া চলাচল করবে। কিন্তু গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র

লকডাউন আগামী ৫ মে পর্যন্ত বাড়ল, চালু হবে না গণপরিবহনও Read More »

আজ সোমবার থেকে ১৪ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত সীমান্ত

ভারতে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আজ সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন। গতকাল রোববার (২৫ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, \”এই সময় সীমান্ত দিয়ে সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে। সেজন্য সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।\”

আজ সোমবার থেকে ১৪ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত সীমান্ত Read More »

হেফাজতে ইসলামের তাণ্ডব, ফুটেজ দেখেই গ্রেফতার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন যে, দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িদের ভিডিও ফুটেজ দেখেই গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, দলটির নেতাদের সঙ্গে আলোচনা হলেও নৃশংস এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আজ রোববার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানী স্কুল প্রাঙ্গণে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন,

হেফাজতে ইসলামের তাণ্ডব, ফুটেজ দেখেই গ্রেফতার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

কাল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ

আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৬ এপ্রিল থেকে কোডিড-১৯ টিকা কার্যক্রমের

কাল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ Read More »

Scroll to Top