জাতীয়

দেশের ৫ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস

তীব্র তাপপ্রবাহে টানা কয়েক দিন ধরেই পুড়ছে সারা দেশ। রোজার সঙ্গে তীব্র গরম যুক্ত হয়ে জনজীবনে চরমে উঠেছে ভোগান্তি। আবহাওয়া অধিদপ্তর এবার সেই পরিস্থিতি থেকে মুক্তির আভাস দিয়েছে। সেই সঙ্গে দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের দুই অঞ্চল ও ৫ বিভাগে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

দেশের ৫ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস Read More »

টিকা পেতে চীনের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন যে, করোনাভাইরাসের টিকা পেতে ৬টি দেশ নিয়ে জরুরি ভিত্তিতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া\’তে যোগ দিচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে করোনার টিকা নিয়ে দক্ষিণ এশিয়ার ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। তিনি বলেন, যখন কোনো দেশের

টিকা পেতে চীনের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী Read More »

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৩১

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ২২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে। করোনাভাইরাস নিয়ে

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৩১ Read More »

বিশ্ববাণিজ্য এখন ডিজিটাল, তাই দক্ষতা অর্জনের বিকল্প নেই: টিপু মুনশি

চলমান প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্য ডিজিটাল হয়েছে, সর্বক্ষেত্রে অটোমেশন চালু হয়েছে, এখন দক্ষতা অর্জনের বিকল্প নেই বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই কমনওয়েলথ ডিজিটাল লার্নিং এ দক্ষতা অর্জনকারী গ্রাজুয়েটদের কাজের সুযোগ করে দিতে হবে। বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার (২৭ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে ‘কমনওয়েলথ অফ লার্নিং এশিয়ান কনভোকেশন-২০২১’ এ বলেন, ই-কমার্স, ডাটা এনালাইসিস, ই-ফার্মিং, ই-এগ্রিকালচার বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে। এজন্য কারিগরি

বিশ্ববাণিজ্য এখন ডিজিটাল, তাই দক্ষতা অর্জনের বিকল্প নেই: টিপু মুনশি Read More »

আইসিইউতে রোগী প্রতি সরকারের ব্যয় ৫০ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা প্রতিটি করোনা রোগীর পেছনে সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন,

আইসিইউতে রোগী প্রতি সরকারের ব্যয় ৫০ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী Read More »

ক্ষমতায় গেলে অনেকেই জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেন না: সেতুমন্ত্রী

শেরে বাংলা একে ফজলুল হকের রাজনীতির মূল মন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেরে বাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। আজ মঙ্গলবার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

ক্ষমতায় গেলে অনেকেই জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেন না: সেতুমন্ত্রী Read More »

তীব্র গরম সম্পর্কে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

পবিত্র রমজান মাসে তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী। গত দুইদিনে আবহাওয়ার চরম অবনতি হয়েছে। প্রচণ্ড তাপ প্রবাহে পুড়ছে দেশ এবং এ প্রবাহ মঙ্গলবারও (২৭ এপ্রিল) দেশের প্রতিটি বিভাগে অব্যাহত থাকবে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশের কোনো অঞ্চলে বৃষ্টির দেখা মেলেনি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার

তীব্র গরম সম্পর্কে যা জানাল আবহাওয়া অধিদপ্তর Read More »

দেশে করোনার রুশ টিকা ব্যবহারের অনুমোদন

বাংলাদেশে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র রাশিয়ার টিকা স্পুটনিক-ফাইভ এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এ অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় টিকা অনুমোদনের এ সিদ্ধান্ত হয়। ফলে রাশিয়ার করোনা টিকা আমদানি ও ব্যবহারে আইনগত আর কোনো বাধা

দেশে করোনার রুশ টিকা ব্যবহারের অনুমোদন Read More »

ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি

চলমান বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যেই একদিনের সংক্ষিপ্ত সফরে আজ (২৭ এপ্রিল) ঢাকায় এসেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি। বেলা পৌনে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। চীনের প্রতিরক্ষামন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিমানবন্দর থেকে ফেঙ্গি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর সেনাপ্রধান জেনারেল আজিজ

ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি Read More »

ভারতের করোনা টিকা অনিশ্চিতায় ৩ দেশের সঙ্গে যোগাযোগ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন যে, দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ভারতের করোনা ভ্যাকসিন অনিশ্চতায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা নেবার পরও মানুষের উদাসীনতা বাড়ায় বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ

ভারতের করোনা টিকা অনিশ্চিতায় ৩ দেশের সঙ্গে যোগাযোগ: স্বাস্থ্যমন্ত্রী Read More »

Scroll to Top