জাতীয়

মসজিদ-মন্দির-গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক

সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে, মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক। রবিবার (৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করে মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ইদানিং গভীর

মসজিদ-মন্দির-গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক Read More »

‘সৌদি আরবে প্রবাসীদের দ্রুত সেবা দিতে কাজ করছে দূতাবাস’

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন যে, মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রায় ২২ লাখ বাংলাদেশি অভিবাসীকে সহজে ও দ্রুত সেবা দিতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট নিয়োজিত রয়েছে। সৌদি আরবের হাইল প্রদেশে দূতাবাস আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ কথা জানান তিনি। স্থানীয় বাংলাদেশি অভিবাসীরা গণশুনানিতে অংশগ্রহণ করে। দূতাবাস করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের

‘সৌদি আরবে প্রবাসীদের দ্রুত সেবা দিতে কাজ করছে দূতাবাস’ Read More »

কাঁচা কাজুবাদাম আমদানি শুল্ক ৫ থেকে ৭ শতাংশ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন যে, প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানের জন্য কাঁচা কাজুবাদাম আমদানি শুল্ক ৫ থেকে ৭ শতাংশ করা হয়েছে। তিনি বলেন, কাঁচা কাজুবাদাম আমদানির ওপর শুল্কহার প্রায় ৯০ শতাংশ থেকে নামিয়ে ৫ থেকে ৭ শতাংশে নিয়ে আসতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মত হয়েছে। ভবিষ্যতে এটিকে পুরোপুরি শুল্কমুক্ত করে দেওয়া হবে। রোববার (৮ নভেম্বর) কৃষি

কাঁচা কাজুবাদাম আমদানি শুল্ক ৫ থেকে ৭ শতাংশ: কৃষিমন্ত্রী Read More »

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। জাতীয় সংসদের ইতিহাসে এটাই প্রথম বিশেষ অধিবেশন। আজ সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। করোনা ভাইরাস সংকমণজনিত কারণে পূর্ব প্রস্তুতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন চলবে।

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু Read More »

পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনার ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন যে, পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনার ভ্যাকসিন পাবে। রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। সাক্ষাৎকালে উভয় নেতা নিজ নিজ দেশের স্বাস্থ্যখাত প্রসঙ্গে আলোচনা করেন। মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান গত

পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনার ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী Read More »

ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তানের সব দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীর বাঘা উপজেলায় বাদশা আলম নামে এক মুদি দোকানি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করায় এক নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু এখন ওই প্রেমিক আর তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগী নারী। বিষয়টি জানতে পেরে সন্তান প্রসব পর্যন্ত ওই নারীর চিকিৎসার ভার এবং ভূমিষ্ঠ হওয়ার পর তার সন্তানের লালন-পালনসহ সব

ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তানের সব দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Read More »

লাইফ সাপোর্টে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি শরীয়তপুর-২ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। খবর-বিডি নিউজের। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়ার খবর জানিয়েছেন জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ। ৮৪ বছর বয়সী শওকত আলী কিডনি, ডায়াবেটিস,

লাইফ সাপোর্টে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী Read More »

জাতীয় সংসদ লেকে ভাসানো হলো দৃষ্টিনন্দন দুটি নৌকা

জাতীয় সংসদ ভবনের লেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভাসানো হয়েছে দৃষ্টিনন্দন দুটি নৌকা। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সংসদ লেকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৈরি নৌকাগুলো ভাসানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন

জাতীয় সংসদ লেকে ভাসানো হলো দৃষ্টিনন্দন দুটি নৌকা Read More »

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৪২ জনের শরীরে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে একদিনে দেশে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ১০ সেপ্টেম্বর। ওই দিন স্বাস্থ্য অধিদপ্তর ১ হাজার ৮৯২ জন শনাক্তের খবর দিয়েছিল। নতুন আঠারোশো ছাড়ানো শনাক্ত নিয়ে সরকারি হিসেবে দেশে মোট

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৪২ Read More »

স্বর্ণ ব্যবসায়ী চন্দনের হাত ধরে দেশে \’অভিজাত মাদক\’

রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা চন্দন রায় পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। তবে এর পাশাপাশি মালয়েশিয়া থেকে আমদানি করে দেশে \’অভিজাতদের মাদক\’ আইসের বাজার তৈরির চেষ্টা করছিলেন তিনি। দেশে নতুন পরিচিত এ মাদকদ্রব্য অত্যন্ত ব্যয়বহুল। মাত্র ১০ গ্রাম আইসের দাম প্রায় লাখ টাকা। প্রতিবার দুই-তিনটি কণার সমপরিমাণ মাদক সেবন করতে খরচ হয় অন্তত প্রায় ১২ হাজার

স্বর্ণ ব্যবসায়ী চন্দনের হাত ধরে দেশে \’অভিজাত মাদক\’ Read More »

Scroll to Top