ফের চালু হতে যাচ্ছে আমিরাতের শ্রমবাজার
আবারও চালু হতে যাচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন- \’ভিসা চালুর ক্ষেত্রে আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষ হলেই আমিরাতের শ্রমবাজার উন্মুক্ত হবে\’। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ফের চালু হতে যাচ্ছে আমিরাতের শ্রমবাজার Read More »