জাতীয়

আব্দুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য কন্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ৩০ আগস্ট বুধবার পৃথক শোক বার্তায় মহান মুক্তিযুদ্ধে আবদুল জব্বারের ভূমিকা স্মরণ করেন তারা। এছাড়া কিংবদন্তী এ শিল্পীর রুহের

আব্দুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক Read More »

পশু কোরবানির জন্য পৌসভার ৩৬টি স্থান নির্ধারণ

মৌলভীবাজার পৌরসভায় পশু কোরবানির জন্য ৩৬টি স্থান নির্ধারণ করে দিয়েছে। পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি নির্দিষ্ট স্থানে করার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মো: ফজলুর রহমান। মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে কাশিনাথ রোডের নাহিদ আহমদের বাড়ির পাশ্ববর্তী আঙ্গিনা, সৈয়ারপুর নদীর পারের খোলা জায়গা, গীর্জাপাড়া আনছার সাহেবের বাড়ির সম্মুখস্থ খোলা জায়গা ও শ্যামলী বশির

পশু কোরবানির জন্য পৌসভার ৩৬টি স্থান নির্ধারণ Read More »

জমে উঠেছে পশুর হাট

আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে রাজধানীর অস্থায়ী ১৯ টি গরুর হাট। সিটি করপোরেশন নির্ধারিত এই হাট গুলোতে ঈদের দিন পর্যন্ত চলবে বেচাকেনা। যদিও কয়েক দিন ধরেই পশু বেচাকেনা চলছে রাজধানীর হাটগুলোতে। এবার রাজধানীতে দুই সিটি কর্পোরেশনের অধীনে একটি স্থায়ী হাট সহ ২০টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ঈদের তিন দিন আগে হাটে

জমে উঠেছে পশুর হাট Read More »

যুক্তরাষ্ট্রের সমর্থন চাইল বাংলাদেশ

রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী এলিস ওয়েলসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর বৈঠকে এই সমর্থন চাওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকে এলিস ওয়েলস মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তিনি আজ বুধবার সকালে

যুক্তরাষ্ট্রের সমর্থন চাইল বাংলাদেশ Read More »

রাস্তায় গরু বসলেই নিয়ে আসবা, এতিমদের দান করব: সেতুমন্ত্রী

রাস্তার ওপর কেউ গরু নিয়ে বসলে, সেই গরু ধরে নিয়ে আসার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কোরবানির পশুর হাটে থাকা ভিজিলেন্স টিমের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার মেয়র হানিফ ফ্লাইওভারের দনিয়াপ্রান্তে যাত্রাবাড়ী-কাঁচপুর আট লেন মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট সংলগ্ন সড়ক ও যানজটপ্রবণ এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা

রাস্তায় গরু বসলেই নিয়ে আসবা, এতিমদের দান করব: সেতুমন্ত্রী Read More »

রানা প্লাজার মালিক সোহেল রানার ৩ বছরের কারাদণ্ড

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক কেএম ইমরুল কায়েশ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক। আদালত সূত্র জানায়,

রানা প্লাজার মালিক সোহেল রানার ৩ বছরের কারাদণ্ড Read More »

যাতায়াত শান্তিপূর্ণ করতে কাল থেকে ঈদ স্পেশাল সার্ভিস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদ স্পেশাল সার্ভিস শুরু করছে, যা আগামীকাল বুধবার থেকে চালু করা হবে। এবার বিআইডব্লিউটিসির ছয়টি নিয়মিত জাহাজ পিএস মাহসুদ, লেপচা, টার্ন, মধুমতী, এমভি বাঙালি এবং অস্ট্রিচ যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এই জাহাজগুলো ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি, কাউখালী, পিরোজপুর, হুলারহাট ও মোরেলগঞ্জ রুটে চলাচল করবে।

যাতায়াত শান্তিপূর্ণ করতে কাল থেকে ঈদ স্পেশাল সার্ভিস Read More »

হঠাৎ বন্ধ করা হয়েছে মুক্তামনির অপারেশন!

বিরল রোগে আক্রান্ত মুক্তামনির শরীরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দ্বিতীয় বারের মতো অস্ত্রপচার বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মুক্তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা এই অস্ত্রোপচারে অংশ নেন। অপারেশন শুরু হওয়ার পর পরই তার শরীরের তাপমাত্রা হঠাৎ

হঠাৎ বন্ধ করা হয়েছে মুক্তামনির অপারেশন! Read More »

আনিসুলের জ্ঞান ফিরতে লাগবে আরও দেড় মাস

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জ্ঞান ফিরতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ফলে তাকে এখন আইসিইউতে ভেনটিলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হবে। পরিবারের বরাতে এসব তথ্য জানিয়েছেন মেয়রের পিএস মিজানুর রহমান। তিনি বলেন, ‘আনিসুল হকের রোগটি বিরল। তাই লাইফ সাপোর্টে রেখেই ধীরে ধীরে তার চিকিৎসা

আনিসুলের জ্ঞান ফিরতে লাগবে আরও দেড় মাস Read More »

মুক্তামণির অস্ত্রোপচার সম্পন্ন

রক্তনালী টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির (১২) দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার শুরু হয়। মেয়েটি অসুস্থ থাকায় পুরোপুরি অপরেশন করা সম্ভব হয়নি বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল।

মুক্তামণির অস্ত্রোপচার সম্পন্ন Read More »

Scroll to Top