আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে। এমন সংবাদ পেয়ে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায়

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত Read More »

পাকিস্তানের বেলুচিস্তানে ভারি বৃষ্টির মধ্যে ২২ মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাসহ অনেকগুলো জেলায় ভারি বৃষ্টি, বজ্রঝড় ও শিলাবৃষ্টি অব্যাহত আছে, এ সময় বিভিন্ন ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার কোয়েটা উপত্যকায় সারাদিন ধরে স্বল্প বিরতি দিয়ে দিয়ে ভারি বৃষ্টি, বজ্রঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে কোয়েটা নগরীর প্রধান সড়ক ও রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। হড়কা বানে বহু ঘরবাড়ি ভেসে যায়।

পাকিস্তানের বেলুচিস্তানে ভারি বৃষ্টির মধ্যে ২২ মৃত্যু Read More »

চীনে গুয়াংজৌতে টনের্ডোয় নিহত ৫, আহত ৩৩

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজৌতে টর্নেডোর তাণ্ডবে পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজৌতে টর্নেডোর তাণ্ডবে পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। টর্নেডোটি শনিবার স্থানীয় সময় বিকালে গুয়াংজৌর বেইয়ান এলাকায় ধ্বংসের স্বাক্ষর রেখে যায়। এর তাণ্ডবে ১৪১টি কারখানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। নগরীর জরুরি বিভাগের উদ্ধারকর্মীদের

চীনে গুয়াংজৌতে টনের্ডোয় নিহত ৫, আহত ৩৩ Read More »

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শনিবার (২৭ এপ্রিল) দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ভূকম্পনটি অনুভূত হয়। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির। সমুদ্রের নিচে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে অবশ্য বিশাল কোনও ঢেউ সৃষ্টি হয়নি এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি। আজ

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া Read More »

কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০ সেনা

কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে অস্ত্রাগার বিস্ফোরণে ২০ জন সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ এপ্রিল) বিকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কী কারণে এই

কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০ সেনা Read More »

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে চীন হস্তক্ষেপ করতে চাইছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) চীন সফরের শেষ দিন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। ব্লিঙ্কেন জানান, আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করার চীনা প্রচেষ্টার প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। যদিও এর আগে মার্কিন

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন Read More »

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শুরু করার জন্য লেটার অফ ইনটেন্ট (লোল) স্বাক্ষরের কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তিনি থাইল্যান্ডের বেসরকারি খাতকে ব্যবসা, বিনিয়োগ এবং অংশীদারিত্বের জন্য বিভিন্ন সরকারি প্রণোদনার পূর্ণ সদ্ব্যবহার করার আহ্বান জানান যা শেষ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে। উপরন্তু, তিনি

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর Read More »

পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি

তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিয়া বৃহস্পতিবার সংসদে বলেছেন যে- দেশে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে ১৫৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৩৬ জন। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখের বেশি মানুষ। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, তানজানিয়ায় এল নিনোর কারণে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা

পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি Read More »

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এজন্য দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে বাংলাদেশের। এর আগে একই দেশের অংশ ছিল বাংলাদেশে ও পাকিস্তান। তখন পূর্ব ও পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি ছিল দুই ভূখণ্ড। ওই সময়ে নানাভাবে পূর্ব পাকিস্তানকে শোষণ নির্যাতন করেছে পশ্চিম পাকিস্তান। গতকাল বুধবার (২৪ এপ্রিল) পাকিস্তানের ব্যবসায়ী

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Read More »

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে আনা বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এবার বিলটি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার স্বাক্ষরের পর এটা আইনে পরিণত হবে। বিলের শর্ত অনুযায়ী, টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে নিজেদের শেয়ার আগামী ৯ মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি ব্লক করে দেয়া হবে।

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস Read More »

Scroll to Top