আন্তর্জাতিক

জাহাজ লক্ষ্য করে ফের হুথিদের হামলা

এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। গত শুক্রবার (৮ মার্চ) এ হামলা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও। এ ব্যাপারে এক বিবৃতিতে তারা বলেছে, নাবিক জাহাজের সামনে দুটি বিস্ফোরণের তথ্য দিয়েছেন। জাহাজ এবং ক্রুরা নিরাপদ আছেন বলে জানা গেছে। জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে এবং যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড

জাহাজ লক্ষ্য করে ফের হুথিদের হামলা Read More »

মালদ্বীপের কাছে মিনিকয় দ্বীপে ভারতের নৌ ঘাঁটি উদ্বোধন

মালদ্বীপের খুব কাছে \’গুরুত্বপূর্ণ\’ লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ অঞ্চলে আইএনএস জটায়ু নামে একটি নৌ ঘাঁটি উদ্বোধন করেছে ভারত। খবর রয়টার্স। গত বুধবার (৬ মার্চ) ওই ঘাঁটি চালু করার ঘোষণা দিয়েছে ভারতের নৌ বাহিনী। এমন এক সময় এই নৌ ঘাঁটি চালু করার খবর আসলো, যার কয়েকদিন আগে থেকেই ভারতীয় সেনা প্রত্যাহারে দিল্লিকে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে মালে।

মালদ্বীপের কাছে মিনিকয় দ্বীপে ভারতের নৌ ঘাঁটি উদ্বোধন Read More »

এবার ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ‘কামিকাজে’, নজরদারি ও সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অধিকাংশ অত্যাধুনিক ড্রোন। গত বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসের কিয়েভ সফরকালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব ড্রোনের জন্য আরও সাড়ে ১২ কোটি ইউরো ব্যয় হচ্ছে। এ নিয়ে ইউক্রেনে তাদের

এবার ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য Read More »

যে অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন তেলের চালান আটক করলো ইরান

এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমেরিকার তেলের চালান আটক করেছে ইরান। ত্বকে ফোস্কা পড়া রোগ ইবি রোগীদের মামলা দায়েরের কারণে ইরান ৫1০ মিলিয়ন মার্কিন ডলারের তেলের চালান জব্দ করেছে। পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকার নিষেধাজ্ঞা মেনে একটি সুইডিশ কোম্পানি ইরানী ইবি রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ বিক্রি করতে অস্বীকৃতি জানায়। ওই ওষুধ না পাওয়ায়

যে অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন তেলের চালান আটক করলো ইরান Read More »

অবশেষে ন্যাটোতে যোগ দিল সুইডেন

ন্যাটোর নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে চূড়ান্ত নথিপত্র হস্তান্তর করেন। এটি ছিল সুইডেনের উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) জোটে যোগদানের শেষ ধাপ। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের মধ্যে গত দুই বছর ধরে আলাপ-আলোচনার মধ্যে গত বৃহস্পতিবার (৭ মার্চ) সুইডেন ন্যাটোর সদস্যপদ পেয়েছে।খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এসব

অবশেষে ন্যাটোতে যোগ দিল সুইডেন Read More »

মসজিদে ইফতার নিষিদ্ধ করল সৌদি আরব

মসজিদে ইফতারি খাওয়া নিষিদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এমন নোটিশ জারি করেছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে এই ঘোষণা দিল দেশটি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, গত সপ্তাহে ইসলাম

মসজিদে ইফতার নিষিদ্ধ করল সৌদি আরব Read More »

বাংলাদেশি হত্যার দায়ে ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর

প্রবাসী এক বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে বেধড়ক পিটিয়েছেন তারা। এদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তদন্তের

বাংলাদেশি হত্যার দায়ে ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর Read More »

জেলেনস্কির গাড়িবহরের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গাড়িবহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। খবর সিএনএন। গত বুধবার (৬ মার্চ) ইউক্রেনের বন্দর নগরী ওডেসাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। ওই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ভলোদেমির জেলেনস্কির কাছ থেকে মাত্র ৫০০ মিটার দূরে আঘাত হেনেছে। সে সময় তার সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী ক্রায়াকোস মিসোতাকিস ছিলেন। একটি

জেলেনস্কির গাড়িবহরের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫ Read More »

রাখাইনের রাজধানী ঘিরে ফেলেছে আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইন রাজ্যের পন্নাজিওন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি। তারা বলছে, গত সোমবার শহরে থাকা সেনাবাহিনীর ৫৫০তম ইনফ্যানট্রি ব্যাটালিয়নকে পরাজিত করে তারা শহরটির নিয়ন্ত্রণ নেয়। থাইল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতি বলছে, পন্নাজিওনের অবস্থান রাখাইনের রাজধানী সিত্তে থেকে মাত্র ৩৩ কিলোমিটার। এই মুহুর্তে সিত্তে ঘিরে ফেলেছে আরাকান আর্মি। বুধবার আরাকান আর্মি জানিয়েছে,

রাখাইনের রাজধানী ঘিরে ফেলেছে আরাকান আর্মি Read More »

মার্কিন প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন নিকি হ্যালি

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়াচ্ছেন রিপাবলিকান দলের প্রার্থী ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে সিবিএস নিউজ। হ্যালির সরে দাঁড়ানোর খবর প্রথম প্রকাশিত হয়েছিল দ্য ওয়াল স্ট্রিট জার্নালে। হ্যালি আজ বুধবার সকালে তার নিজ রাজ্য সাউথ ক্যারোলিনায় চার্লসটনে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। সিবিএস নিউজ জানিয়েছে, সুপার

মার্কিন প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন নিকি হ্যালি Read More »

Scroll to Top