আন্তর্জাতিক

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা, ফের চীন-মার্কিন উত্তেজনার আশঙ্কা

আমেরিকা-চীন উত্তেজনা হতে পারে ভয়ানক। আমেরিকা পরিকল্পনা করেছে তাইওয়ানের কাছে তিন ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রি করার। আর সেই পরিকল্পনা অনুসারে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এমন পরিকল্পনা বাস্তবায়িত হলে চীন ক্ষুব্ধ হবে তা বলাই বাহুল্য। এই নিয়ে বিশ্বের দুই বড় শক্তির মধ্যে উত্তেজনা বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল-জাজিরা, রয়টার্স, নিউজ উইক

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা, ফের চীন-মার্কিন উত্তেজনার আশঙ্কা Read More »

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারবেন জেনেও দাঁড়িয়েছেন যারা

আমেরিকায় গত ২৩০ বছর ধরে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। কিন্তু রিপাবলিকান বা ডেমোক্র্যাটিক – এই দুই পার্টির বাইরের কেউ কি কখনো প্রেসিডেন্ট হয়েছেন? হয়েছেন, মাত্র একবার। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তিনি ছিলেন একজন \’স্বতন্ত্র\’ প্রার্থী। মার্কিন রাজনীতির এই দুই স্তম্ভ রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি এমনভাবে মিডিয়ায় নির্বাচনী প্রচারে আধিপত্য করে, এবং প্রচারণার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারবেন জেনেও দাঁড়িয়েছেন যারা Read More »

কারোনা: ফের ইংল্যান্ডে তিন স্তরের বিধিনিষেধ

মহামারী করোনা তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এর বিস্তার ঠেকাতে ইংল্যান্ডে তিন স্তরের লকডাউন বা সতর্কতা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল সোমবার পার্লামেন্টের

কারোনা: ফের ইংল্যান্ডে তিন স্তরের বিধিনিষেধ Read More »

বিশ্বে সবচেয়ে বেশি ট্রোলের শিকার হয়েছি: মেগান মার্কেল

গত ২০১৯ সালে গোটা বিশ্বে সবচেয়ে বেশি ট্রোলের হয়েছেন মেগান মার্কেল। ব্রিটেনের যুবরাজ হ্যারির স্ত্রী তথা অভিনেত্রী মেগান নিজেই একথা স্বীকার করেছেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে রেকর্ড করা এক বক্তব্যে তিনি বলেন, লাগাতার ট্রোল হওয়ার ঘটনায় তার আবেগ ও মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব পড়ে। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেগান। ছিলেন

বিশ্বে সবচেয়ে বেশি ট্রোলের শিকার হয়েছি: মেগান মার্কেল Read More »

করোনা: ভারতের কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

মহামারী করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ভারতে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। ৬৩ দিন পর দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৮২ জন। পরিসংখ্যান অনুযায়ী, টানা ৬৩ দিন পর করোনার সংক্রমণ কমেছে ভারতে। এদিকে, ৭৭

করোনা: ভারতের কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা Read More »

আগামী ১৮ অক্টোবর আমেরিকার জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন: ইরান

আগামী ১৮ অক্টোবর সকাল থেকে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বলে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ। দিনটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন। সেদিন থেকে ইরানের ২৩ জন কর্মকর্তার সফরের সুযোগও উন্মুক্ত হবে। তাদের বিদেশ সফরের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল। সোমবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খাতিবযাদেহ

আগামী ১৮ অক্টোবর আমেরিকার জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন: ইরান Read More »

বন্ধ করা হলো জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা পরীক্ষা

জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা নেওয়ার পর একজন স্বেচ্ছাসেবকের অসুস্থতা দেখা দেওয়ায় তাদের টিকা পরীক্ষা বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের চূড়ান্ত ধাপের করোনার টিকা পরীক্ষা বন্ধ করা হয়েছে। কারণ, তাদের পরীক্ষামূলক টিকাটি নেওয়ার পর একজনের অসুস্থতা লক্ষ করা গেছে। বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য

বন্ধ করা হলো জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা পরীক্ষা Read More »

প্রথমবারের মতো আরব আমিরাত থেকে পণ্য গেল ইসরায়েলের হাইফায়

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে ইসরায়েলের বন্দরনগরী হাইফা’য় নোঙ্গর করেছে। এর মাধ্যমে মসজিদুল আকসা দখলদার ইসরায়েলের সঙ্গে সরাসরি নৌরুট চালু করল সংযুক্ত আরব আমিরাত। এমএসসি প্যারিস নামের কার্গো জাহাজটি দুবাই’র জেবেল আলী বন্দর থেকে ইলেকট্রনিক্স, আয়রন ও ফায়ারফাইটিং পণ্য সামগ্রী ইসরায়েলে নিয়ে গেছে। হাইফা বন্দর বোর্ডের চেয়ারম্যান এশেল আরমোনি

প্রথমবারের মতো আরব আমিরাত থেকে পণ্য গেল ইসরায়েলের হাইফায় Read More »

মহামারী করোনায় আক্রান্ত ফিলিস্তিনের রাজনীতিবিদ হানান আশরাবি

প্রাণঘাতী করোনায় আক্রান্ত ফিলিস্তিনের রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর নির্বাহী কমিটির সদস্য হানান আশরাবি। গতকাল রবিবার (১১ অক্টোবর) হানানের করোনা সনাক্তের পর সংগঠনের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। হানান আশরাবির করোনা সনাক্তের পর সংগঠনটি তাঁর সব ধরণের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষনা করে। এর আগে গত ৮ অক্টোবর সংগঠনের নির্বাহী কমিটির সেক্রেটারি

মহামারী করোনায় আক্রান্ত ফিলিস্তিনের রাজনীতিবিদ হানান আশরাবি Read More »

যুদ্ধবিরতির পরও আর্মেনিয়ার রাতভর হামলা, নিহত ৭ আজারবাইজানি

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে গত দুই সপ্তাহ ধরে মারাত্মক রকমের সামরিক সংঘাতের পর রাশিয়ার মধ্যস্থতায় শুক্রবার রাতে দু’পক্ষ শান্তি আলোচনায় বসে এবং গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সাময়িক যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তর শহর গানজায় রাতভর আর্মেনিয়ার হামলায় সাতজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। আজ আজারবাইজানের প্রতিরক্ষা

যুদ্ধবিরতির পরও আর্মেনিয়ার রাতভর হামলা, নিহত ৭ আজারবাইজানি Read More »

Scroll to Top