আন্তর্জাতিক

ইরানে হামলার পর নিজেই নিজেকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার পর নিজেই নিজেকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ইরানের যে কোনও প্রতিশোধমূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র কড়া জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রোববার (২২ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ধরনের বক্তব্য দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ট্যাটাস। ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের

ইরানে হামলার পর নিজেই নিজেকে ধন্যবাদ দিলেন ট্রাম্প Read More »

মার্কিন নৌবহরে হামলা ও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ প্রণালি বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি। খবর সিএনএনের। ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি সতর্ক করে বলেছেন, ‘ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর, এখন আমাদের পালা।’ হোসেইন শরিয়তমাদানি ইরানের

মার্কিন নৌবহরে হামলা ও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার Read More »

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা ‘ভয়াবহ ভাবে বৃদ্ধি’ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যেতে পারে। সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। খবর বিবিসির। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আজকে (শনিবার) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ Read More »

মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর জবাব দিতে শুরু করেছে তেহরান। প্রথমেই ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করেছে ইরানি বাহিনী। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাই দেশের জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ। এক বিবৃতিতে আইডিএফ জানায়, “কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে

মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু Read More »

ইরানে মার্কিন হামলার সময় যা করছিলেন ট্রাম্প!

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলাকে ‘খুব সফল’ বলে দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব স্থাপনার মধ্যে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান রয়েছে বলে জানান তিনি। ইরানে মার্কিন হামলার সময় সিচুয়েশন রুমে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা উপস্থিত ছিলেন। হামলার পর

ইরানে মার্কিন হামলার সময় যা করছিলেন ট্রাম্প! Read More »

ইতিহাসের পাতায় ট্রাম্পের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ইতিহাসের পাতায় লেখা হবে। সেই সাথে ট্রাম্পের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। গিদিওন সার ট্রাম্পের হামলা করার সিদ্ধান্তকে ‘সাহসী সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও যোগ করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ‘ঐতিহাসিক পদক্ষেপ’ নেতৃত্ব দিয়েছেন।

ইতিহাসের পাতায় ট্রাম্পের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী Read More »

হয় শান্তি, না হয় ইরানের জন্য মর্মান্তিক পরিণতি: ট্রাম্পের হুঁশিয়ারি

শান্তি স্থাপন না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘দেশটিতে আরও লক্ষ্যবস্তু বাকি রয়েছে।’ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রোববার (২২ জুন) সকাল ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘হয় শান্তি স্থাপন হবে, না হয় ইরানের জন্য এক মর্মান্তিক পরিণতি ঘটবে। গত

হয় শান্তি, না হয় ইরানের জন্য মর্মান্তিক পরিণতি: ট্রাম্পের হুঁশিয়ারি Read More »

পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করলো ইরান

ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করছে দেশটি। রোববার (২২ জুন) দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। কোম প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেছেন, ফোরডো পারমাণবিক কেন্দ্রের একটি অংশ বিমান হামলার শিকার হয়েছে। কয়েক ঘন্টা আগে কোমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর লক্ষ্যবস্তু চিহ্নিত

পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করলো ইরান Read More »

এই সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে ‘খুবই বিপজ্জনক’ : ইরান পররাষ্ট্রমন্ত্রী

আমাদের জনগণের ওপর যখন বোমা হামলা করা হচ্ছে তখন আমরা আলোচনায় যেতে পারি না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দাবি করেছেন, ‘যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে প্রথম দিন থেকেই যুক্ত আছে।’ যদিও এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘খুবই বিপজ্জনক’ হবে বলে সতর্ক করেছেন আরাঘচি। যদিও তুরস্কের ইস্তাম্বুলে

এই সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে ‘খুবই বিপজ্জনক’ : ইরান পররাষ্ট্রমন্ত্রী Read More »

শান্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু সরকার : এরদোয়ান

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই এই অঞ্চলের শান্তির পথে সবচেয়ে বড় বাধা। নেতানিয়াহু সরকার একের পর এক আক্রমণ ও উসকানিমূলক পদক্ষেপ নিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। এরদোয়ান বলেন, আমি ইসরায়েলের ওপর প্রভাব রাখে এমন দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, তাদের ‘বিষাক্ত

শান্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু সরকার : এরদোয়ান Read More »

Scroll to Top