আন্তর্জাতিক

ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব: ইসহাক দার

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও কূটনৈতিক তৎপরতা। এই প্রেক্ষাপটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কড়া বার্তা দিয়েছেন নয়াদিল্লিকে। তিনি বলেন, ‘ভারত যদি একটি ইট ছুড়ে, আমরা জবাবে ছুড়ব পাথর।’ মঙ্গলবার সিনেটে বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন। খবর জিও নিউজের।

ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব: ইসহাক দার Read More »

ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে: পাক তথ্যমন্ত্রী

ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা’ তথ্য পাকিস্তানের হাতে আছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের এ কথা বলেছেন। এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেয় ভারত সরকার। ভারতের এ সিদ্ধান্তের

ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে: পাক তথ্যমন্ত্রী Read More »

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

ভারতের কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির এক হোটেলে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর আনন্দবাজারের। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য কলকাতার মেছুয়ার ফলপট্টির ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪ Read More »

ভারত-পাকিস্তান সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

ভারত-পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেইসাথে সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মঙ্গলবার উভয় দেশের সাথে যোগাযোগ করেছেন গুতেরেস। ফোনকলে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে। এ সময়

ভারত-পাকিস্তান সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের Read More »

কাশ্মীর ইস্যু: প্রতিশোধ নিতে সামরিক হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সামরিক পদক্ষেপের সবুজ সংকেত দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দেশের তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন মোদি। মোদির নয়াদিল্লির বাসভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে মোদি বলেন,

কাশ্মীর ইস্যু: প্রতিশোধ নিতে সামরিক হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি Read More »

নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

পহেলগামে হামলার পর চলমান অবস্থা ও জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিল্লির বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করছেন। এতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অব স্টাফ জেনারেল অনিল চৌহানও উপস্থিত রয়েছেন। সূত্র জানিয়েছে, এই বৈঠকের পর রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত

নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক Read More »

পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করল তুরস্ক

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার জেরে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে প্রচার করা হয় যে, পাকিস্তানে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠিয়েছে তুরস্ক। তবে আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র

পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করল তুরস্ক Read More »

তিন–চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে: খাজা আসিফ

ভারতের যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খাজা আসিফ বলেন, ‘আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ, এখন এটি (সম্ভাব্য হামলা) অত্যাসন্ন হয়ে উঠেছে। তাই এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আর সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিন–চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে: খাজা আসিফ Read More »

পাকিস্তান যেকোনো কিছুর জন্য তৈরি, ভারত চেষ্টা করে দেখতে পারে: খাজা আসিফ

বিদেশি বন্ধুদেশগুলো যখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে অব্যাহত আহ্বান জানাচ্ছে, তখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যেকোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত আছে তাঁর দেশ। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) চার দিন ধরে গোলাগুলি চলছে। একে অপরের বিরুদ্ধে

পাকিস্তান যেকোনো কিছুর জন্য তৈরি, ভারত চেষ্টা করে দেখতে পারে: খাজা আসিফ Read More »

ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা পাঁচ দিন সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি পাকিস্তানের। দেশটির কোনো গণমাধ্যমও বিষয়টি

ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে Read More »

Scroll to Top