স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের একান্ত সচিব পদে এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে পদায়ন দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।







