রূপগঞ্জে রিকশাচালকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আবু হানিফ (৪৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন চৌধুরীপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু হানিফ উপজেলার দাউদপুর ইউনিয়নের মাঝিপাড়ার সুবাহান মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার এসআই শামীম জানান, দুপুরে স্থানীয়রা চৌধুরীপাড়া ঈদগাহ এলাকার ছনপাড়া রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে […]
