ইরানে পারমাণবিক দুর্ঘটনা এড়াতে আইএইএ’র সতর্কবার্তা

ইরানে পারমাণবিক দুর্ঘটনা এড়াতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা – আইএএইএ। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি হামলার খবরের পর সতর্ক করল জাতিসংঘের সংস্থাটি।

এক বিবৃতিতে আইএইএ বলেছে, যেহেতু এটি বিপুল পরিমাণ পারমাণবিক উপাদানসহ একটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই স্থাপনার কোনো ক্ষতি হলে ইরান ও তার বাইরের একটি বিশাল এলাকা জুড়ে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটতে পারে।

সূত্র : বিবিসি বাংলা।

Scroll to Top