ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৯৩৫ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই দিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ৩৪ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৪৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। দিনে মোট লেনদেনের পরিমাণ ছিল ৯৩৫ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ৫৭৮ টাকা।

লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫১ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৯ দশমিক ১৪ পয়েন্টে।

ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ২০ পয়েন্ট কমে ২ হাজার ১১০ দশমিক ০৪ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ দশমিক ২৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৮২টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত ছিল ২৫টি কোম্পানির শেয়ার।

Scroll to Top