লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে যেসব এলাকায় ইসরায়েলি সেনারা এখনও অবস্থান করছে, সেখানে সশস্ত্র যোদ্ধাদের অগ্রসর হতে দেখে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এই যোদ্ধারা তাদের সেনাদের জন্য ‘আসন্ন হুমকি’ হয়ে দাঁড়িয়েছিল।
বিবৃতিতে সামরিক বাহিনী দাবি করেছে, “আত্মরক্ষা এবং তাৎক্ষণিক হুমকি মোকাবিলার লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়।”
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, শনিবার ইসরায়েলি বাহিনী লেবাননের বেইত লিফ, কানতারা ও তুলিন শহরে হামলা চালিয়েছে। সূত্র: আল–জাজিরা







