আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতালের শেয়ার বিক্রি ও বুকিং মেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) এ মেলার উদ্বোধন করা হয়।
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বিশেষ শেয়ার বুকিং কার্যক্রম। মেলায় বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশেষ ছাড়, সহজ কিস্তি সুবিধা, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় এবং নির্দিষ্ট সংখ্যক শেয়ার কেনার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা। পাশাপাশি শেয়ার ক্রয়ের মাধ্যমে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জয়ের সুযোগ রাখা হয়েছে।
মেলার উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান। এ সময় উপস্থিত ছিলেন এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম শাহিদুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, আধুনিক স্থাপত্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবার লক্ষ্য নিয়ে বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতালের নির্মাণকাজের সূচনা হচ্ছে। আধুনিক ঢাকায় গড়ে উঠতে যাওয়া এ প্রকল্পে থাকবে ১ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল। এর মাধ্যমে উন্নত ও সমন্বিত চিকিৎসাসেবার পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
তিনি বলেন, এস রহমান প্রপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের জন্যও প্রকল্পটি দীর্ঘমেয়াদে মূল্য ও সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আহমেদ ইব্রাহিম সোবহান আরও বলেন, বসুন্ধরা গ্রুপ আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে। বসুন্ধরা মেডিকেল সিটিও সেই ধারাবাহিকতার অংশ। আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসাসেবা ও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে এস রহমান প্রপার্টিজের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।
আয়োজক প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিজ জানায়, প্রায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক মানসম্পন্ন এ হাসপাতাল প্রকল্পে বিনিয়োগের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। নির্ধারিত অফারের আওতায় শেয়ার বুকিংয়ে বিশেষ ছাড় ও সহজ কিস্তি সুবিধা থাকছে। শেয়ারহোল্ডাররা চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন। নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয়ে অতিরিক্ত সুবিধার পাশাপাশি কার পার্কিংয়ের মালিকানার সুযোগও রয়েছে। এ ছাড়া শেয়ার কেনার মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জয়ের সুযোগ থাকছে। প্রকল্পের মেডিকেল শপ ও ডক্টরস চেম্বারেও বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
৭ দিন চলবে শেয়ার বুকিং মেলা
বিশেষ শেয়ার বুকিং মেলা ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) এ মেলা অনুষ্ঠিত হবে। আগ্রহী বিনিয়োগকারীরা মেলায় এসে শেয়ার বুকিং ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে রয়েছে এস রহমান প্রপার্টিজ। মেলার বিস্তারিত তথ্য পাওয়া যাবে bashundharamedicalcity.com ওয়েবসাইটে।
এ ছাড়া প্রকল্প সম্পর্কে জানতে এস এম শহীদুর রহমান, চেয়ারম্যান, এস রহমান গ্রুপের সঙ্গে যোগাযোগ করা যাবে। মোবাইল : ০১৩১৮-১৬০৬৫৫। ই-মেইল: contact@srahmanproperties.com। হেড অফিস: জেসিএক্স বিজনেস টাওয়ার, লেভেল-১২, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।






