Latest BD News

ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার নতুন কমিটি

ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার নগরীর এমসি অডিটোরিয়ামে সম্মেলনের পর এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাজিদুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলাম তানিম। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে মুহাম্মাদ ফাইজুল করিমের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে

ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার নতুন কমিটি Read More »

হাদি হত্যার পেছনে থাকা সবার নাম-ঠিকানা উন্মোচন করে দেব: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং

হাদি হত্যার পেছনে থাকা সবার নাম-ঠিকানা উন্মোচন করে দেব: ডিএমপি কমিশনার Read More »

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ৮ লাখ ৪৫ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) ১০টা ৮ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ৮ লাখ ৪৫ হাজার ১১৮

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ৮ লাখ ৪৫ হাজার Read More »

কানাডার ক্যালগেরিতে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন

প্রচণ্ড শীতে কাঁপছে কানাডার ক্যালগেরি ও আলবার্টার আশপাশের শহর। ঠান্ডা আর তুষারে জমে যাচ্ছে মানুষ। গত বুধবার থেকে শুরু হওয়া ঠান্ডা একটানা চলছে মাইনাস ২৩ থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া সূত্রে জানা গেছে, এই তীব্র ঠাণ্ডা কানাডার স্থানীয় সময় রবিবার থেকে কমতে শুরু করবে। ক্যালগেরি পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পিচ্ছিল ও প্রচণ্ড

কানাডার ক্যালগেরিতে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন Read More »

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, শিক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ৩১ ডিসেম্বর। নির্দেশনায় বলা

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, শিক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা Read More »

জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রবিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনও সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে

জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন Read More »

সিলেট বনাম নোয়াখালী: শেষ ওভারের ভুলেই হাতছাড়া ম্যাচ

সিলেট টাইটানসের হাতের মুঠোয় থাকা ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান রানা। ইনিংসের ১৮তম হ্যাটট্রিক করে। তবে তখনো ম্যাচের নাটকীয়তা শেষ হয়নি। শেষ ৬ বলে ১৩ রানের সমীকরণে যে রোমাঞ্চ ঠাসা ছিল। ওভারটি করতে এসে প্রথম দুই বলে কোনো রান দিলেন না সাব্বির হোসেন। কিন্তু তৃতীয় বৈধ বল করতে এসেই গোলমাল পাকালেন মিডিয়াম পেসার। হাই ফুলটসে

সিলেট বনাম নোয়াখালী: শেষ ওভারের ভুলেই হাতছাড়া ম্যাচ Read More »

জনতার ভালোবাসায় অভিভূত তারেক রহমান, দেশবাসীকে জানালেন ধন্যবাদ

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে জনতার ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার রাস্তাজুড়ে মানুষের ঢল, লাখো মানুষের দোয়া ও শুভেচ্ছাকে তিনি জীবনের অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, এই ভালোবাসা ও সম্মান শুধু কথায় প্রকাশ করা সম্ভব

জনতার ভালোবাসায় অভিভূত তারেক রহমান, দেশবাসীকে জানালেন ধন্যবাদ Read More »

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। তাসনিম জারার পদত্যাগের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব। এদিকে, শনিবার সন্ধ্যায় তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, বাস্তবিক

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা Read More »

জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা কাল

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৮ ডিসেম্বর) এই জোটের ঘোষণা করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল ঘোষণা দেওয়া হবে।

জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা কাল Read More »

Scroll to Top