Latest BD News

যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন

অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতেই আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন Read More »

নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না: বিএনপির সমাবেশ থেকে হুঁশিয়ারি

নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। আজ তরুণদের সুনামি হয়েছে, তাঁরা গণতন্ত্র ও নির্বাচনের বার্তা দিচ্ছেন বলে উল্লেখ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কারের কথা

নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না: বিএনপির সমাবেশ থেকে হুঁশিয়ারি Read More »

দুদকের মামলায় খালাস পেলেন তারেক ও জুবাইদা

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৯ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অর্থদণ্ডাদেশ থেকেও মুক্তি পেয়েছেন তারা। সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক

দুদকের মামলায় খালাস পেলেন তারেক ও জুবাইদা Read More »

সরকার নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম। আমরা তাঁর (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) পদত্যাগ চাইনি। কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হোক- সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ।’

সরকার নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ Read More »

ইশরাকের শপথের গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিলের শুনানি বৃহস্পতিবার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল শুনানির জন্য বৃহস্পতিবার (২৯ মে) দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য রেখেছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করে বুধবার (২৮

ইশরাকের শপথের গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিলের শুনানি বৃহস্পতিবার Read More »

পুকুরে গোসলে নেমে প্রাণ গেলো দুই বোনের

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে স্কুলে যাওয়ার জন্য গোসল করতে পুকুরে নেমে ওই দুই শিশু ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আফিয়া খোসালপুর গ্রামের শফিকুল ও সাথিয়া খায়রুল ইসলামের মেয়ে। তারা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেলো দুই বোনের Read More »

ইসরায়েলকে অস্ত্র রপ্তানি করবে না জার্মানি!

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, বার্লিন ইসরায়েলকে অস্ত্র রপ্তানি করবে না, যে অস্ত্র মানবিক আইন ভঙ্গ করে ব্যবহার করা হচ্ছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এবং চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলকে এবারই সবচেয়ে কড়া ভাষায় তিরষ্কার করেছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিও ২০২৩ সালে গাজায়

ইসরায়েলকে অস্ত্র রপ্তানি করবে না জার্মানি! Read More »

যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে কানাডাকে নতুন প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা তার প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিনামূল্যে পেতে পারে যদি তারা যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হতে রাজি থাকে। মঙ্গলবার (২৭ মে) ট্রাম্প এ কথা বলেন। বুধবার (২৮ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। ট্রাম্প বলেন, ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাবে রাজি না হলে ‘গোল্ডেন ডোমের’ অংশ হতে কানাডার ৬১

যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে কানাডাকে নতুন প্রস্তাব ট্রাম্পের Read More »

টানা আন্দোলনে অবরুদ্ধ নগরভবন, সব ধরনের সেবা বন্ধ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তার সমর্থকরা। এতে পনেরো দিন ধরে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে ঝুলছে তালা। বন্ধ রয়েছে সব ধরনের সেবা। সাধারণ নাগরিক থেকে শুরু করে সেবা প্রত্যাশী কেউই পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। বুধবার (২৮

টানা আন্দোলনে অবরুদ্ধ নগরভবন, সব ধরনের সেবা বন্ধ Read More »

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির আভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ বুধবার (২৮ মে) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে– ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির আভাস Read More »

Scroll to Top