মে দিবসের কর্মসূচি শেষে ফেরার পথে বাসচাপায় বৃদ্ধ নিহত
বরিশালের উজিরপুরে মে দিবসের কর্মসূচি পালন শেষে মহাসড়কের পাশে বসে খিচুড়ি খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামে এক স্থানীয় শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, দুর্ঘটনার পর শ্রমিক দলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন।
মে দিবসের কর্মসূচি শেষে ফেরার পথে বাসচাপায় বৃদ্ধ নিহত Read More »









