Latest BD News

সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি

পাকিস্তানের বিরুদ্ধে আবারো অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। শনিবার (২৬ এপ্রিল) ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও। সেনাবাহিনীর বিবৃতির

সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি Read More »

নির্বাচন নিয়ে শঙ্কা, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো

নির্বাচন নিয়ে শঙ্কা আর সন্দেহ দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। ধোঁয়াশা কাটাতে তাই সুনির্দিষ্ট রোডম্যাপ চায় দলগুলো। নেতারা বলছেন, নির্বাচন এড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে তারা আশ্বস্ত হতেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক সাব্বীর আহমেদের মতে, রোডম্যাপের দাবি যৌক্তিক-বাস্তবসম্মত। কেননা এর ওপরই নির্ভর করছে দল ও কমিশনের

নির্বাচন নিয়ে শঙ্কা, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো Read More »

২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১০৭২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্য ৫৭০ জনকে বিভিন্ন ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছ পুলিশ। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। ইনামুল হক সাগর জানান, ২৪ ঘণ্টায় অভিযানিক কার্যক্রমে

২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪২ Read More »

যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার

বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছেন, তেমন হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘গণ–অভ্যুত্থানের পর সরকার ক্ষমতায় এসেছে। আমরা মনে করি, এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম, তেমন করে হয়নি। গণ–অভ্যুত্থানের যে পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটি সরকার দরকার ছিল, সেটি আমরা পাইনি। না পাওয়ার ফলে আমরা অনেক কিছু নীতিনির্ধারণের

যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার Read More »

বরগুনায় এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

বরগুনার বলেশ্বর নদীর মোহনায় ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে খোলা ডাকে ইলিশটি ১৪ হাজারে বিক্রি হয়েছে। স্থানীয়রা জানায়, জোয়ারের সময় পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরতে যায় স্থানীয় কয়েকজন জেলে। জাল উঠানো শেষ হলে জালে তারা রাজা ইলিশটি দেখতে পান। পরে সকাল সাড়ে ৮টার দিকে

বরগুনায় এক ইলিশের দাম ১৪ হাজার টাকা Read More »

সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী সতর্ক করে বলেছেন, জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।

সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর Read More »

ডা. জাহাঙ্গীর কবির-জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ডা. জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ

ডা. জাহাঙ্গীর কবির-জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ Read More »

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর ৭ খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের মৌচাক এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাত খুন মামলার বাদী ও নিহত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন Read More »

পহেলগামে সেনা ছিল না কেন, যা বলছে ভারত সরকার

ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার দুদিন পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বৈঠকে বসেছিল ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো। এসময় কেন্দ্রীয় সরকারকে কড়া প্রশ্নের মুখে ফেলে বিরোধীরা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে বিরোধীদের মূল প্রশ্ন ছিল—পহেলগামের কাছে বৈসারনে হামলার সময় কেন কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল

পহেলগামে সেনা ছিল না কেন, যা বলছে ভারত সরকার Read More »

সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ ভোগান্তিতে রয়েছে। তাই নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন। এতে জনগণ বুঝতে পারবে ইসির সদিচ্ছা কতটুকু। শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির

সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন: জামায়াত আমির Read More »

Scroll to Top