Latest BD News

নেতা নয়, নীতি নির্ভর হয়ে দেশগঠনে কাজ করবে নতুন দল: হাসনাত আব্দুল্লাহ

নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয়, হতে যাচ্ছে নীতি নির্ভর। ব্যক্তি চিন্তা থেকে বেরিয়ে এসে দেশগঠনে সামগ্রিক ভাবনাকেই প্রধান্য দেয়া হবে সেখানে— এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। চলতি মাসের ২৬-২৭ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। নতুন দল গঠনের প্রাক্কালে এর ব্যাপ্তি ও কর্মপরিকল্পনা নিয়ে যমুনা নিউজকে এসব কথা

নেতা নয়, নীতি নির্ভর হয়ে দেশগঠনে কাজ করবে নতুন দল: হাসনাত আব্দুল্লাহ Read More »

প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি: গাজীপুর থানায় মামলা, গ্রেফতার ৪

গাজীপুরের শ্রীপুরে মাথায় লাল কাপড় বেঁধে, হাতে রাম দা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকালের ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে

প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি: গাজীপুর থানায় মামলা, গ্রেফতার ৪ Read More »

এবার নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি এবং দুই নারীর শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার নওগাঁর সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। জেলার সাপাহার পত্নীতলায় সড়কের মধুইল এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ডাকাতরা সড়কের বড় বড় গাছ কেটে ব্যারিকেড দেয়। এ সময় বিআরটিসি একটি বাসের যাত্রীদের আটকে তাদের কাছ থেকে

এবার নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি Read More »

রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

রাজনৈতিক দলের এজেন্ডা ও তাদের অন্যায্য আবদার বাস্তবায়ন না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণকে প্রাপ্য সেবা দিতে হবে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। নবীন সহকারী পুলিশ সুপারদের

রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ Read More »

বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে: আমীর খসরু

জুলাই বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারী কায়দায় ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফরম বিতরণ কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। আমীর খসরু বলেন, জুলাই আন্দোলন আমরা সব দল একসঙ্গে করেছি। এখন একটি গোষ্ঠী নিজেরা আন্দোলনের ক্রেডিট নিয়ে ক্ষমতায় বসেছে। এখন

বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে: আমীর খসরু Read More »

সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু— ‘বিএনপির খেলা এখনও দেখেন নাই’

অন্তর্বর্তী সরকারকে চলতি বছরের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির খেলা এখনও দেখেন নাই আপনারা। শুধু কয়েকটা জনসভা শুরু হয়েছে। শনিবার বিকেলে (২২ ফেব্রুয়ারি) পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার উদ্দেশে

সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু— ‘বিএনপির খেলা এখনও দেখেন নাই’ Read More »

প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর সড়কে অবস্থান নেন আউটসোর্সিং কর্মীরা। দুঘণ্টার বেশি সময় ধরে সড়কে অবস্থান করছিল তারা। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট

প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান Read More »

রাজধানীর কুতুবখালি এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দরিদ্ররা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে সমাজের দরিদ্র ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কুতুব খালি এলাকায় গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এতে প্রায় ৩৫০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয় সান ফ্লাওয়ার সোশ্যাল কেয়ার সংগঠনের মাধ্যমে। সংগঠনটি বহুদিন ধরে যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায়

রাজধানীর কুতুবখালি এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দরিদ্ররা Read More »

রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার ৩

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানীর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গতকাল রাতে ঢাকার সাভার এলাকা থেকে এই তিন জনকে গ্রেফতার করা

রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার ৩ Read More »

আপোষ না করে মৃত্যু আলিঙ্গন করেছিলেন জামায়াত নেতারা: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চাই। আগামীর সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কোনো অন্যায়ের সাথে আপোষ বা মাথানত নয়,বরং যেখানে অন্যায়, সেখানেই আমাদের সংগ্রাম। শুক্রবার (২১ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর যাওয়ার পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে আয়োজিত পথসভায়

আপোষ না করে মৃত্যু আলিঙ্গন করেছিলেন জামায়াত নেতারা: ডা. শফিকুর Read More »

Scroll to Top