Latest BD News

ই-অরেঞ্জের গ্রাহকরা জড়ো হয়েছেন মাশরাফির বাসার সামনে

রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ শেষে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাসার সামনে ই-অরেঞ্জের গ্রাহকরা জড়ো হয়েছেন। ভুক্তভোগীরা সেখানে দুই ঘণ্টা ধরে অনড় অবস্থায় রয়েছেন। এই অবস্থায় মাশরাফির বাসায় সামনে বেশ কিছু পুলিশ সদস্যও দেখা গেছে। ভুক্তভোগীদের দাবি, মাশরাফির কথা শুনে তারা প্রতিষ্ঠানটি থেকে পণ্য কেনার জন্য টাকা দিয়েছেন।

ই-অরেঞ্জের গ্রাহকরা জড়ো হয়েছেন মাশরাফির বাসার সামনে Read More »

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট তালেবান নেতা আবদুল গনি বারাদার

টানটান উত্তেজনা বিরাজ করছে আফগানিস্তানে। চতুর্দিক থেকে রাজধানী কাবুল ঘিরে ফেলেছে তালেবান যোদ্ধারা। এই অবস্থায় প্রেসিডেন্ট আশরাফ গনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। সূত্র বলছে, তালেবানের এই নেতা গতকাল রোববার সকালে আশরাফ গনি

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট তালেবান নেতা আবদুল গনি বারাদার Read More »

তালেবানের দখলে কাবুল, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

তালেবান যোদ্ধরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পদত্যাগের দাবি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে গতকাল রোববার ট্রাম্প বলেন, আফগানিস্তানে যা ঘটতে দিয়েছেন, তাতে অপমানবোধ থেকে তার (বাইডেন) পদত্যাগ করা উচিত। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে শূন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে দেশটি থেকে মার্কিন

তালেবানের দখলে কাবুল, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের Read More »

তালেবানের কাছে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশ যে অনুরোধ জানাল

তুমুল লড়াইয়ে দেশের অধিকাংশ প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার পর তালেবানের পতাকা উড়ছে আফগানিস্তানের রাজধানীতেও। দেশ তালেবানের দখলে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতা পাওয়া আফগান নাগরিকদের সময় কাটছে আতঙ্কে। সাধারণ নাগরিকরাও রয়েছেন ভয়ের মধ্যে। তাদের মধ্যে যারা দেশ ছাড়তে চান তাদের যেন কোনো বাধা দেওয়া না হয় সে বিষয়ে তালেবানের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশ।

তালেবানের কাছে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশ যে অনুরোধ জানাল Read More »

বার্সার সতীর্থরা মেসির অভাব বুঝতে দিল না

এই খবর ১০ দিন পুরনো হয়ে গেছে যে, মেসি আর বার্সেলোনার কেউ নন। স্টেডিয়ামজুড়ে মেসির অনুপস্থিতিতেও তার বন্দনা চোখে পড়েছে। রোববার রাতে ন্যু ক্যাম্পে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে গ্যালারির কয়েক হাজার দর্শক ‘মেসি মেসি’ রবে মুখরিত করে তোলে স্টেডিয়াম। তবে মাঠের খেলায় বার্সেলোনার খেলোয়াড়েরা মেসির অভাব বুঝতেই দেয়নি। লা লিগার চলতি মৌসুমটা উড়ন্ত সূচনা

বার্সার সতীর্থরা মেসির অভাব বুঝতে দিল না Read More »

এবার স্থগিত হল আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রশিদ খানদের অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। আফগানদের ‘হোম ভেন্যু’ ভারতেই হওয়ার কথা ছিল সিরিজটি। কিন্তু ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় আফগানিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল। ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে চলে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে আফগান-অস্ট্রেলিয়া সিরিজটি। গতকাল রোববার এক বিবৃতিতে

এবার স্থগিত হল আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ Read More »

শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো সময় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী

সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিকে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, \”যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে। এখন সেটি নির্ভর করছে অবস্থা কখন কী রকম দাঁড়ায় তার ওপর। গত বছরের অভিজ্ঞতা বলে নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ অনেক কমে গিয়েছিল। এ বছরও সেটি হলে সে সময়ে আমরা

শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো সময় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী Read More »

মজুত শেষ হওয়ায় ‘পানির দরে’ কেনা কাঁচা চামড়া চড়া দামে বিক্রি

রীতিমতো চড়া দামে বিক্রি হয়েছে পানির দামে কেনা কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়া। নগরীর আড়তদার পাইকারি বিক্রেতাদের কাছে কাঁচা চামড়ার মজুদ শেষ হয়ে গেছে। নগরীর বাইরে মৌসুমি ব্যবসায়ীদের কাছে লবণযুক্ত প্রায় ১ লাখ পিস চামড়া এখনো অবিক্রীত রয়েছে। দরে দামে বনিবনা না হওয়ায় এসব চামড়া এখনো রয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান। আড়তদার ব্যবসায়ীরা জানান, নগদে

মজুত শেষ হওয়ায় ‘পানির দরে’ কেনা কাঁচা চামড়া চড়া দামে বিক্রি Read More »

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে পালিয়েছেন

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে তাজিকিস্তানে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন ইন্টেরিয়র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। গতকাল রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, তবে রাষ্ট্রপতির কার্যালয় বলেছে, নিরাপত্তার কারণে আশরাফ গনির চলাচল সম্পর্কে কিছু বলা যাবে না। এদিকে রাজধানী কাবুলে প্রবেশ করা তালেবানের একজন প্রতিনিধি আগে জানিয়েছিলেন, দলটি ঘানির

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে পালিয়েছেন Read More »

মডার্নার কাছে ফাইজারের হার

বরিশালে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে টিকা গ্রহণে আগ্রহী করতে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। আর এতে অংশ গ্রহণ করে মডার্না ও ফাইজার নামে দুটি দল। ম্যাচে মডার্নার কাছে হেরে যায় ফাইজার। গতকাল রোববার বিকালে বরিশাল যুব ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়কের কাটাখালি খালসংলগ্ন মাঠে ভিন্নধর্মী এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। স্থানীয়

মডার্নার কাছে ফাইজারের হার Read More »

Scroll to Top