বাংলাদেশ

বিদেশে নিতে দীপংকরের দরকার বিজনেস ক্লাস টিকিট, সরকার দিলো ইকোনমি!

পায়ে গুলিবিদ্ধ হয়ে ৬ মাস কাতরানোর পর দীপংকর বালার বিদেশে চিকিৎসার ব্যবস্থা হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় কেটে দেয় ইকোনমি ক্লাসের প্লেনের টিকিট। তাকে এমন গুরুতর অবস্থায় বিদেশে নিতে প্রয়োজন নিদেনপক্ষে বিজনেস ক্লাসের টিকিট। ফলে ফিরিয়ে দেয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এরপর থেকে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউই দীপংকরের খোঁজ নিচ্ছে না। ফলে পা পচে যাওয়ার উপক্রম। জুলাই অভ্যুত্থানে আহত

বিদেশে নিতে দীপংকরের দরকার বিজনেস ক্লাস টিকিট, সরকার দিলো ইকোনমি! Read More »

আমার কাজের পরিণতি মেনে নিতে আমি প্রস্তুত: প্রেস সচিব

বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে স্থাপন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট দিলে নানা আলোচনার জন্ম দেয়। অবশেষে সেই ছবি প্রসঙ্গে মুখ খুললেন তিনি। রোববার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শফিকুল

আমার কাজের পরিণতি মেনে নিতে আমি প্রস্তুত: প্রেস সচিব Read More »

তুরাগ তীরে চলছে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজামের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন তারা। চলছে দ্বীন পালন ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির

তুরাগ তীরে চলছে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ Read More »

সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আন্দোলনে আহতরা

জুলাই গণঅভ্যুত্থানে আহতরা রাজধানীর শ্যামলী সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁও ও শ্যামলী সড়ক ছেড়ে দেন তারা। এরপর পৌনে ৭টার দিকে আগারগাঁও হাসপাতাল এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন তারা। সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, স্বাস্থ্য কার্ড, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আন্দোলনে আহতরা Read More »

জুলাই অভ্যুত্থান: শহীদ জিহাদকে নিয়ে মামলা বাণিজ্য করছেন আওয়ামী লীগের সাবেক নেতা!

রাজধানীতে জিহাদ হোসেন নামে জুলাই আন্দোলনের এক শহীদকে নিয়ে মামলা করে বাণিজ্য করার অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতা ওয়াসী উদ্দিন আলোর বিরুদ্ধে। শহীদ জিহাদের পরিবারের দাবি, টাকার প্রলোভন দেখিয়ে মামলা করতে প্ররোচিত করার চেষ্টা করেন আওয়ামী লীগের সাবেক এই নেতা। চেষ্টায় সফল না হয়ে পরে নিজেই বাদী হয়ে বিভিন্ন ব্যক্তির নামে আদালতে হত্যা মামলা

জুলাই অভ্যুত্থান: শহীদ জিহাদকে নিয়ে মামলা বাণিজ্য করছেন আওয়ামী লীগের সাবেক নেতা! Read More »

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার (২ ফেব্রুয়ারি) শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টার পরই শুরু হয় মোনাজাত। এবারের মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মহান আল্লাহ’র নৈকট্য লাভের আশায়, ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব Read More »

বইমেলায় শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন, ময়লা ফেললেন প্রেসসচিব

একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মেলার প্রথম দিনে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ছবি সংবলিত সেই ডাস্টবিনে ময়লা ফেলার এরকম ৫টি ছবি পোস্টও করেছেন তিনি। ওই পোস্টে শফিকুল আলম

বইমেলায় শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন, ময়লা ফেললেন প্রেসসচিব Read More »

আন্দোলন-সংশ্লিষ্ট নারীদের হয়রানি করা হচ্ছে: উমামা ফাতেমা

অভ্যুত্থান-পরবর্তী সময়ে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। উমামা ফাতেমা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীরা হারিয়ে গেছে–এ আলোচনাটা আসে নভেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরেই এ

আন্দোলন-সংশ্লিষ্ট নারীদের হয়রানি করা হচ্ছে: উমামা ফাতেমা Read More »

আজ শুরু হলো একুশে বইমেলা

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৫। মাসব্যাপী বই নিয়ে এ আয়োজনের জন্য বছরজুড়ে অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশক। বিগত এক দশকের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ নিয়ে। আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার

আজ শুরু হলো একুশে বইমেলা Read More »

শনিবার শুরু বইমেলা, থাকছে ‘জুলাই চত্বর’

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে শনিবার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন । এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার (৩১ জানুয়ারি) সরেজমিন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি-পেরেক, আর রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই।

শনিবার শুরু বইমেলা, থাকছে ‘জুলাই চত্বর’ Read More »

Scroll to Top