করোনাভাইরাসে আক্রান্ত শহীদ আফ্রিদি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। আজ ১৩ জুন শনিবার এই খবরটি আফ্রিদি নিজেই তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করেন। তিনি লিখেন, \’গত বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করছিলাম। আমার শরীরে ব্যথা অনুভব হচ্ছিল। দুর্ভাগ্যবশত আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। সুস্থতার জন্য সকলের কাছে আমি দোয়া চাই। ইনশাহ আল্লাহ্ আমি সুস্থ হয়ে উঠব।\’
করোনাভাইরাসে আক্রান্ত শহীদ আফ্রিদি Read More »