রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। রবিবার রাত সাড়ে দশটার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদারাঘাটের ৪ নম্বর রোডের নুরজাহান মঞ্জিলের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এ সময় মুখে মাস্ক পরা দুইজন দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়।
রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা Read More »









