ঢাকা

করোনাঃ বাস সংকটে রাস্তা অবরোধ যাত্রীদের

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির ফলে বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। সবকিছু স্বাভাবিক রেখে বাসে কম যাত্রী বহনের নির্দেশনায় বিপাকে পড়েছেন রাজধানীবাসী। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে অফিসগামীদের ভোগান্তি চরমে। আর এর প্রতিবাদ জানাতে এবার রাস্তা অবরোধ করেছেন খোদ যাত্রীরা। আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে নয়টার

করোনাঃ বাস সংকটে রাস্তা অবরোধ যাত্রীদের Read More »

অ্যাপে নিষেধ, তাই ‘ক্ষ্যাপেই’ মোটরসাইকেলে যাত্রী পরিবহন

মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের একটি অন্যতম প্রধান সুবিধা হচ্ছে সময় স্বল্পতা। অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলে রাইড শেয়ারিং করায় নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে তাই বলে থেমে নেই মোটরসাইকেলে যাত্রী পরিবহন। অ্যাপে নিষেধ, তাই ‘ক্ষ্যাপেই’ তথা চুক্তিতে যাত্রী পরিবহন করছেন বাইকচালকেরা। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে।

অ্যাপে নিষেধ, তাই ‘ক্ষ্যাপেই’ মোটরসাইকেলে যাত্রী পরিবহন Read More »

সাভারে বাড়ির মালিকের ছেলেকে খুন করে পালালেন ভাড়াটিয়া

মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে সাভারের আশুলিয়ায় বাসার মালিকের ছেলে শিশুকে খুন করে পালিয়েছে এক ভাড়াটিয়া। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকায় কালাম মাদবরের বাড়ি থেকে রাজার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় ওই শিশুকে অপহরণের কথা

সাভারে বাড়ির মালিকের ছেলেকে খুন করে পালালেন ভাড়াটিয়া Read More »

ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী ১ এপ্রিল থেকে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস নির্দেশ দিয়েছেন যে, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে। রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়মিত সাপ্তাহিক মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। ডিএসসিসি মেয়র বলেন, গতবছর আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে

ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী ১ এপ্রিল থেকে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত Read More »

হেফাজত ইসলামের হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে চলছে দেশে নানা অস্থিরতা। হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানী ঢাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম দেখা গেছে রাস্তায়। আজ রবিবার (২৮ মার্চ) রাজধানীর পল্টন, শাহবাগ, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, শুক্রাবাদ, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকা ঘুরে এ চিত্র দেখা

হেফাজত ইসলামের হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক Read More »

অমর একুশে বই মেলাঃ প্রথম দশ দিনে ১ হাজার ২৫৯ নতুন বই

স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী অমর একুশে বই মেলার প্রথম দশ দিনে মেলায় এসেছে নতুন এক হাজার ২৫৯টি বই। এদের মধ্যে কবিতার বই প্রকাশ পেয়েছে সব থেকে বেশি। শনিবার (২৭ মার্চ) পর্যন্ত মেলায় নতুন কবিতার বই এসেছে ৪০৮টি। উপন্যাস প্রকাশ পেয়েছে ২১৩টি। গল্পের বই ১৫০টি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রকাশ হয়েছে ৫৩টি। অন্যান্য বারের তুলনায় এবার বইমেলায়

অমর একুশে বই মেলাঃ প্রথম দশ দিনে ১ হাজার ২৫৯ নতুন বই Read More »

মোদির সঙ্গে দেখা করলেন নুসরাত ফারিয়া, সাকিব আল হাসান

বাংলাদেশে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী। গতকাল শুক্রবার দুপুরে মোদির সঙ্গে তারকাদের সাক্ষাৎ পর্বে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন। নুসরাত ফারিয়া তার

মোদির সঙ্গে দেখা করলেন নুসরাত ফারিয়া, সাকিব আল হাসান Read More »

রাজধানীতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ

ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে শুক্রবারের (২৬ মার্চ) বিক্ষোভে পুলিশ-হেফাজত সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে ল্যাবএইডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এলিফ্যান্ট রোডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা সাইন্সল্যাব মোড়ে এসে ৮ থেকে ১০টি গাড়ি ভাঙচুর করে। মিছিলের

রাজধানীতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ Read More »

এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী

আবারও দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২১’। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অডিটোরিয়ামে আগামী মাসের ১ তারিখ থেকে তিন দিনব্যাপী এ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী Read More »

ডাকসুর সাবেক ভিপি নুর গুলিবিদ্ধ নন, সামান্য আহত

রাজধানীর মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গুলিবিদ্ধ হওয়ার খবরটি সঠিক নয়। তবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এ তথ্য নিশ্চিত করে ইয়ামিন মোল্লা

ডাকসুর সাবেক ভিপি নুর গুলিবিদ্ধ নন, সামান্য আহত Read More »

Scroll to Top