দেশজুড়ে

অরক্ষিত রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, ৪ যাত্রী নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে ঢেপাকান্দি এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী। গুরুতর আহত হয়েছেন দুই শিশুসহ পাঁচজন। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের তাৎক্ষণিক পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজ বুধবার (১১ জানুয়ারি ) দুপুর ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল

অরক্ষিত রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, ৪ যাত্রী নিহত Read More »

আজ থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

আজ থেকে সারাদেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কা‌ছে এই এ পণ্য বিক্রি হবে। কার্ডধারীরা ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল, ৬০ টাকা কে‌জি চি‌নি ও ৭০ টাকায় মসুর ডাল বিক্রি পাবেন। একজন ফ্যামিলি কার্ডধারী সর্বোচ্চ এক কেজি চিনি, সর্বোচ্চ দুই

আজ থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু Read More »

মনোনয়নপত্র বাতিল হওয়ায় হিরো আলম নির্বাচন কমিশনে আপিল করবেন

বাতিল হয়ে গেছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র। তার মনোনয়নপত্র বাতিল করা হয় সংসদীয় আসন দুটিতে ন্যূনতম ১ শতাংশ ভোটারের সইসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায়। আজ রোববার দুপুর ১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ ঘোষণা দেন। হিরো আলম বলেন,

মনোনয়নপত্র বাতিল হওয়ায় হিরো আলম নির্বাচন কমিশনে আপিল করবেন Read More »

শীতে কাপছে ঢাকা, থাকবে আরো দু-এক দিন

তীব্র শীতে কাবু সারা দেশ। এ যেন মাঘ না আসতের বাঘের কাঁপুনি ছুটে যাওয়ার অবস্থা। একই অবস্থা রাজধানী ঢাকাতেও। জবুথবু হয়ে আছেন ছিন্নমূলের মানুষেরা। আবহাওয়া অধিদফতর বলছে, এমন কুয়াশা আরো দু-এক দিন থাকবে। একটানা হয়তো নাও থাকতে পারে। তবে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার দূরত্ব কমায় শীত বাড়ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের

শীতে কাপছে ঢাকা, থাকবে আরো দু-এক দিন Read More »

পদ্মা সেতুর সুবাদে জাজিরার সবজি সুইজারল্যান্ডের পথে

শরীয়তপুর জেলার কৃষি রাজধানী খ্যাত জাজিরার সবজি পদ্মা সেতুর সফলতার হাত ধরে এখন ইউরোপের পথে। গতকাল মঙ্গলবার বিকেলে জাজিরার মিরাশার চাষিবাজার থেকে সবজির প্রথম চালান রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেন্ট্রাল প্যাকেজিং পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করে সব ঠিকঠাক থাকলে আজ বুধবার আকাশ পথে পাড়ি জমাবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। যে

পদ্মা সেতুর সুবাদে জাজিরার সবজি সুইজারল্যান্ডের পথে Read More »

ট্রাক উল্টে ভেঙে নষ্ট হয়ে গেছে ৩৬ হাজার ডিম!

রাজবাড়ীতে একটি ডিমবোঝাই মিনি ট্রাক উল্টে নষ্ট হয়ে গেছে প্রায় ৩৬ হাজার ডিম। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ডিম ব্যবসায়ী মো. খোকনের। আজ সোমবার রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডিম ব্যবসায়ী খোকন বলেন, ‘একটি

ট্রাক উল্টে ভেঙে নষ্ট হয়ে গেছে ৩৬ হাজার ডিম! Read More »

দেশে তাপমাত্রা বেড়ে দূর হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ

আজ রবিবার (১ জানুয়ারি) থেকে তিন জেলায় তাপমাত্রা বেড়ে মৃদু শৈত্যপ্রবাহ দূর হয়েছে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে। একদিন আগে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আবার দুদিন পর রাতের তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার সকালে নীলফামারী, পঞ্চগড়

দেশে তাপমাত্রা বেড়ে দূর হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ Read More »

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩জন

ট্রেনে কাটা পড়ে নাটোরের লালপুরে নারীসহ ৩জন নিহত হয়েছেন। রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় তারা রাজশাহী থেকে টুঙ্গিপাড়াগামী ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। আজ শনিবার দুপুর ১২টার দিকে আজিমনগর রেল স্টেশন সংলগ্ন গোপালপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রায় একই সময়ে অপর লাইন দিয়ে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। নিহতরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩জন Read More »

রাজধানীর হাতিরঝিলে নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পুলিশ শবনম শারমিন নামে এক সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার

রাজধানীর হাতিরঝিলে নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার Read More »

মাদারীপুরের খালে ধরা পড়েছে ইলিশ!

মাদারীপুরের ডাসারে খালে পাতা ভেসালির জালে একটি ইলিশ মাছ ধরা পড়েছে। গতকাল শ‌নিবার দুপুরে উপজেলার ডাসার খালে ইলিশটি পাওয়া যায়। ‌জেলে ইউসুফ বেপারী বলেন, ‘উপজেলার পূর্ব ডাসারে স্লুইস গেট এলাকার খালে প্রতিদিনের মতো ভেসাল পেতেছিলাম। ‘ভেসাল তুললেই জালে প্রায় এক কেজি ওজনের একটি ইলিশ দেখতে পাই। ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে অনেকেই দেখতে আসেন।’ স্থানীয়

মাদারীপুরের খালে ধরা পড়েছে ইলিশ! Read More »

Scroll to Top