দেশজুড়ে

কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে পৌঁঁছেছেন নারী পুলিশের ১৮০ সদস্য

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় পৌঁঁছেছে বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের একমাত্র নারী ফরমড পুলিশ ইউনিট জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। গতকাল রোববার রাতে তারা বাংলাদেশ বিমানের একটি চার্টাড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। কমান্ডার নাজমুন নাহারের নেতৃত্বে বর্তমান ব্যানএফপিইউ-১, রোটেশন-১৫, মনুসকো, ডিআরসি এর সদস্যগণ ব্যানএফপিইউ-১ রোটেশন-১৪, মনুসকো, ডিআরসি ইউনিটকে প্রতিস্থাপন করবে। পুলিশ সদর দপ্তরের

কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে পৌঁঁছেছেন নারী পুলিশের ১৮০ সদস্য Read More »

কুমিল্লার মেঘনা কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে তিন জন নিহত, নিখোঁজ ১

কুমিল্লার মেঘনা কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে দুই শিশু ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন মেয়ে। নিহত তিনজন হলেন- তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তার নাতিনী আয়েশা আক্তার (১২) ও মরিয়ম আক্তার (৭)। এসব তথ্য সন্ধ্যায় মেঘনা থানা ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে।

কুমিল্লার মেঘনা কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে তিন জন নিহত, নিখোঁজ ১ Read More »

দেশে আবারও কমলো এলপিজির দাম

দেশে আবারও কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমানো হলো দাম। এবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি জানুয়ারি মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করেছে। ফলে ১২ কেজির সিলিন্ডারের

দেশে আবারও কমলো এলপিজির দাম Read More »

১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এবার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, গতবার এই সংখ্যা ছিল ১০৪টি। সেই হিসাবে এবার কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৮৬টি। অন্যদিকে, এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। গতবার ৩ হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানের

১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য Read More »

কারা হবেন চিরকুমার জয়নাল হাজারীর সম্পদের উত্তরাধিকারী?

প্রয়াত রাজনীতিক নেতা জয়নাল আবেদীন হাজারী ছিলেন চিরকুমার। ভাতিজা-ভাতিজি ও ভাগিনা-ভাগ্নিরা হবেন তার সব স্থাবর-অস্থাবর সম্পদের ভাগিদার। তবে তার স্মৃতিরক্ষায় ৬০ শতকের মুজিব উদ্যান ও শৈলকুটির থাকবে অখণ্ড। জয়নাল হাজারীর ঘনিষ্ঠ সহচর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এম শাহজাহান সাজু জানান, উত্তরাধিকার সূত্রে হাজারী ভাইয়ের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হবেন তার ভাই-বোন। ফেনী শহরের মাস্টারপাড়ার

কারা হবেন চিরকুমার জয়নাল হাজারীর সম্পদের উত্তরাধিকারী? Read More »

৩০ ডিসেম্বর এসএসসির ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী

আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় এদিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে

৩০ ডিসেম্বর এসএসসির ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী Read More »

আসপিয়া যোগ দিলেন ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে

গণমাধ্যমের বদৌলতে বরিশালের হিজলা উপজেলার কলেজছাত্রী আসপিয়া ইসলাম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হওয়ায় আগেই ঘর বরাদ্দ পেয়েছিলেন। এবার যোগদান করলেন ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে (টিআরসি)। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে করোনা পরীক্ষা। রিপোর্ট পাওয়ার পর তাদের পাঠানো হবে ৬ মাসের প্রশিক্ষণে। পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) মো.

আসপিয়া যোগ দিলেন ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে Read More »

এসএসসির ফল ঘরে বসে যেভাবে জানবেন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন আগামী ৩০ ডিসেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে তিনি একটি কোর্সের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি এ সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই

এসএসসির ফল ঘরে বসে যেভাবে জানবেন Read More »

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮ থেকে ৩১ ডিসেম্বর

আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন নতুন শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম। এসব তথ্য জানা গেছে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন,

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮ থেকে ৩১ ডিসেম্বর Read More »

বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে কামরাঙ্গীরচরে বিআইডব্লিউটিএ’র অভিযান

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন। অভিযানের শুরুতে কিছু জটিলতা থাকলেও একে একে পরে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। এই অভিযান অব্যাহত থাকবে বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে। বর্তমান অবস্থা দেখে বুড়িগঙ্গার আদি চ্যানেলটির বোঝার উপায় নেই। এই অংশটি

বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে কামরাঙ্গীরচরে বিআইডব্লিউটিএ’র অভিযান Read More »

Scroll to Top