এবার ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন রোশান-তমা
এবার ওয়েব ফিল্মে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা তমা মির্জা। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মের নাম ‘আনন্দী’। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় কারওয়ান বাজারে আরটিভির কার্যালয়ে এই ওয়েব ফিল্মটির শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র সই হয়। চুক্তিপত্রে বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে সই করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
এবার ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন রোশান-তমা Read More »