ফ্রম এডিটর্স

শক্তিহীন ‘ফণী’ বাংলাদেশ ছেড়েছে

অনেক আতঙ্ক ছড়িয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশ ছেড়ে গেছে। বাংলাদেশের জামালপুর-নেত্রকোণা অতিক্রম করে ভারতের মেঘালয়ে প্রবেশ করেছে। হ্যারিকেনের গতি সম্পন্ন ভয়াল রূপে এসে এটি এখন শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ সময় শনিবার (৪ মে) রাত ৮টার পর জামালপুর-নেত্রকোণা অতিক্রম করেছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্টি এই ভয়াল প্রলয়ঙ্করী

শক্তিহীন ‘ফণী’ বাংলাদেশ ছেড়েছে Read More »

বড় ক্ষয়ক্ষতি না হওয়ায় শুকরিয়া আদায় প্রধানমন্ত্রীর

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় শুকরিয়া আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট খুবই মারাত্মক ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে আজ (শনিবার) সকালে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। সর্বশক্তিমান মহান আল্লাহর অশেষ কৃপায় ঘূর্ণিঝড়টি

বড় ক্ষয়ক্ষতি না হওয়ায় শুকরিয়া আদায় প্রধানমন্ত্রীর Read More »

বাংলাদেশ অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘ফণী’

প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ এখন বাংলাদেশ অতিক্রম করছে। এটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল এলাকায় অবস্থান করছে। খবর বাসসের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল এবং এদের পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ফণি’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৯টায় ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এদের পার্শবর্তী এলাকায় অবস্থান ̄ করছিল। এটি বাংলাদেশের

বাংলাদেশ অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘ফণী’ Read More »

‘ফণী নিয়ে আশঙ্কা আপাতত কেটে গেছে’

ঘূর্ণিঝড় ফণীর শঙ্কা আর নেই, রোববার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সামছুদ্দিন আহমেদ বলেন, শঙ্কা আপাতত কেটে গেছে। আবহাওয়া একটু ভালো হলেই লোকজনকে সাইক্লোন সেন্টার ছাড়তে বলা হবে। তিনি জানান, ঘূর্ণিঝড়টি চুয়াডাঙ্গা, রাজবাড়ী,

‘ফণী নিয়ে আশঙ্কা আপাতত কেটে গেছে’ Read More »

ফরিদপুর-ঢাকা অঞ্চলে অবস্থান করছে ‘ফণী’

সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল পেরিয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ এখন ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে ফরিদপুর-ঢাকা অঞ্চলে ঝোড়ো হাওয়া বইছে। মেঘে ঢেকে আছে আকাশ। একই সঙ্গে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর, চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত

ফরিদপুর-ঢাকা অঞ্চলে অবস্থান করছে ‘ফণী’ Read More »

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানতে পারে ফণি

ঘূর্ণিঝড় ফণি সাগর থেকে উপকূলের দিকে এগিয়ে আসছে। এর গতি ধীর হলেও ফণি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত ফণি শুক্রবার বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল থেকে ফেণি খুলনা ও তৎসংলগ্ন জেলার পূর্বাঞ্চলের প্রভাব ফেলতে পারে। সন্ধ্যায়

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানতে পারে ফণি Read More »

প‌রিণতির জন্য বিএন‌পি নিজেরাই দায়ী: লন্ডনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভা‌পতি শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, সংস‌দে শ‌ক্তিশালী বি‌রোধী দল চে‌য়ে‌ছিলাম। গত নির্বাচ‌নে বিএন‌পির প‌রিণতির জন্য তারাই দায়ী। তারা তিন শ’ আস‌নে ছয় শ’র বে‌শি দলীয় প্রার্থী বানি‌য়ে ম‌নোনয়ন বা‌ণিজ্য ক‌রে‌ছে। লন্ডন সময় বুধবার রা‌তে সেন্ট্রাল লন্ড‌নের তাজ হো‌টে‌লে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের নেতা‌রা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কর‌তে গে‌লে তি‌নি এসব কথা ব‌লেন। এসময়

প‌রিণতির জন্য বিএন‌পি নিজেরাই দায়ী: লন্ডনে প্রধানমন্ত্রী Read More »

চট্টগ্রাম বন্দরে ৬, মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত

সুপার সাইক্লোনে রূপ নেয়া ঘূর্ণিঝড় ‘ফণী’ সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫ হাজার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সংকেত নামিয়ে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফদতর। এ ছাড়া মোংলা

চট্টগ্রাম বন্দরে ৬, মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত Read More »

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১০ দিনের সরকারি সফরে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে, বুধবার সকাল সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিশেষ

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

জুলিয়ান অ্যাসাঞ্জকে ৩৫০ দিনের কারাদণ্ড

যুক্তরাজ্যে জামিনের শর্ত অমান্য করায় উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহ বা ৩৫০ দিনের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বুধবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত এই রায় দেন। খবর রয়টার্সের। আদালতে বিচারক ডেবোরা টেইলর বলেন, অ্যাসাঞ্জ দূতাবাসে লুকিয়ে যুক্তরাজ্যের আইন ভঙ্গের ভয়াবহ নজির স্থাপন করেছেন। লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার প্রায় ৭ বছর পর গত ১১

জুলিয়ান অ্যাসাঞ্জকে ৩৫০ দিনের কারাদণ্ড Read More »

Scroll to Top