ফ্রম এডিটর্স

বর্ষবরণের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পহেলা বৈশাখে বর্ষবরণের আয়োজনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার সকালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, ক্রিমিনালরা নানাভাবে মেধা প্রয়োগ করবেই। তবে সেভাবে নিরাপত্তা বাহিনীকে তৈরি করেছি আমরা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত। আয়োজন নিয়ে কোনো আশঙ্কা নেই।

বর্ষবরণের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়, বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী Read More »

একদিন পর সরে দাঁড়াতে হলো সুদানের অভ্যুত্থানের নেতাকেও

দীর্ঘ প্রায় ৩০ বছর সুদানের শাসন ক্ষমতায় থাকা ওমর আল-বশিরকে সরিয়ে দিয়ে যিনি দেশটির সামরিক কাউন্সিলের প্রধান হয়েছিলেন, সেই আওয়াদ ইবনে ওয়ুফকেও ক্ষমতা গ্রহণের মাত্র একদিন পরেই সরে দাঁড়াতে হলো। সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার এক ঘোষণায় সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে ওয়ুফ পদত্যাগের এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ওয়ুফ পদত্যাগ করায় সুদানের সামরিক বাহিনীর

একদিন পর সরে দাঁড়াতে হলো সুদানের অভ্যুত্থানের নেতাকেও Read More »

নুসরাত হত্যায় অন্যতম আসামি শাহাদাত গ্রেফতার

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনের পুড়িয়ে হত্যার মামলার আসামি শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার প্রধান অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ঘনিষ্ঠ বলে পরিচিত শাহাদাতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি সূত্র। যৌন নির্যাতনের অভিযোগে

নুসরাত হত্যায় অন্যতম আসামি শাহাদাত গ্রেফতার Read More »

নুসরাতের খুনিরা ছাড় পাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত খুনিরা ছাড় পাবে না। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। খবর বাসসের শেখ হাসিনা বলেন, ‘খুনিদের কয়েকজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। অন্যরাও শিগগির গ্রেফতার হবে।’ তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, তাদের

নুসরাতের খুনিরা ছাড় পাবে না: প্রধানমন্ত্রী Read More »

মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে মারার অন্যতম আসামি সেই নূর গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার অন্যতম আসামি ও অভিযুক্ত অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলার মুক্তির দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেয়া নূর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভালুকার সিডস্টোর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষ টিম। তাদের সহায়তা করে ভালুকা

মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে মারার অন্যতম আসামি সেই নূর গ্রেফতার Read More »

অ্যাসাঞ্জের গ্রেফতার গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্ধকার মুহূর্ত: স্নোডেন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে রাশিয়ার মস্কোতে স্বেচ্ছায় নির্বাসনে থাকা দেশটির গোয়েন্দা বিভাগের সাবেক কম্পিউটার বিশেষজ্ঞ এডওয়ার্ড স্নোডেন বলেছেন, উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি অন্ধকার মুহূর্ত।  এক টুইটবার্তায় স্নোডেন লিখেছেন, যুক্তরাজ্যে নিযুক্ত ইকুয়েডর রাষ্ট্রদূতের তার দূতাবাসে ইউকে সিক্রেট পুলিশ দলকে ডেকে এনে একজন ….প্রকাশকারী… বা সেটা হোক বা না হোক… সাংবাদিকতায়

অ্যাসাঞ্জের গ্রেফতার গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্ধকার মুহূর্ত: স্নোডেন Read More »

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে লোটে শেরিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিমানবন্দরে অবতরণ করলে ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী Read More »

দাদির কবরের পাশে চিরনিদ্রায় নুসরাত

অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যের দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাফির জানাজা অনুষ্ঠিত হয়। জানা গেছে, রাফির বাবা এ কে মুসা মেয়ের জানাজা পড়ান। আগে থেকেই জানানো হচ্ছিল, বৃহস্পতিবার বাদ আসর সোনাগাজী মো. ছাবের

দাদির কবরের পাশে চিরনিদ্রায় নুসরাত Read More »

পানির সমস্যা সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে: প্রধানমন্ত্রী

৫৪টি যৌথ নদীর পানি সমস্যা সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, \’সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে পানির সমস্যা সমাধানে আলোচনা চলছে। ভারতের সঙ্গে চুক্তি করে গঙ্গা নদীর পানিতে আমাদের যে অধিকার আছে, সেটাও

পানির সমস্যা সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে: প্রধানমন্ত্রী Read More »

Scroll to Top