ফ্রম এডিটর্স

দায়িত্ব কমালেন মানব সেবায় বিল গেটস

উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস (জন্ম অক্টোবর ২৮, ১৯৫৫) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। মানব সেবায় নিজেকে আরো বেশি নিয়োজিত করার জন্য মাইক্রোসফটের পরিচালকদের বোর্ড থেকে সরে দাঁড়ালেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস জানিয়েছেন,

দায়িত্ব কমালেন মানব সেবায় বিল গেটস Read More »

দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার রাত থেকে

শুক্রবার রাত থেকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, শুক্রবার রাত থেকে রাজশাহী রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনাসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল ৯

দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার রাত থেকে Read More »

উন্মুক্ত করা হলো যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষের প্রাক্কালে যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা রুটে দেশের প্রথমবারের মতো এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হলো। এর মাধ্যমে বাংলাদেশ যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগে প্রবেশ করলো। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি আনুষ্ঠানিকভাবে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। ভ্রমণের সময় কমানোর পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর

উন্মুক্ত করা হলো যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে Read More »

সুস্থ হয়ে উঠেছেন করোনায় আক্রান্ত দুজন, ছাড়া হবে যেকোনো দিন: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে যে দুজন সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের যেকোনো দিন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সামিট গ্রুপ বিদেশফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারকে পাঁচটি থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে। এ উপলক্ষে এ সংবাদ সম্মেলন হয়। মন্ত্রী বলেন,

সুস্থ হয়ে উঠেছেন করোনায় আক্রান্ত দুজন, ছাড়া হবে যেকোনো দিন: স্বাস্থ্যমন্ত্রী Read More »

করোনায় আক্রান্ত ৩ ব্যক্তির অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

দেশে ব্যাপক ভাবে ছরিয়ে পড়েছে করনা আতঙ্ক। দেশে যে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। তাঁরা একটি হাসপাতালের ‘আইসোলেশন’ ইউনিটে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আইইডিসিআরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। মীরজাদী সেব্রিনা বলেন, ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে

করোনায় আক্রান্ত ৩ ব্যক্তির অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর Read More »

মোদির বাংলাদেশ সফর বাতিল

করোনাভাইরাসের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের নেওয়া এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে আজ সোমবার বলা হয়েছে, বাংলাদেশে তিনজন করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় ঢাকা সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ঢাকায় আয়োজিত

মোদির বাংলাদেশ সফর বাতিল Read More »

এবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন: আইইডিসিআর

দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন। আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ ঘোষণা দেন। সেব্রিনা বলেন, এ তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সেব্রিনা বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের

এবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন: আইইডিসিআর Read More »

করোনা প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছেন তা সোমবারের (৯ মার্চ) মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট। সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর আজ বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ তিনটি মৌখিক নির্দেশনা দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। তিনি জানান, বাংলাদেশে

করোনা প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট Read More »

ঢাকা উত্তরে পুনঃ সিটি নির্বাচন চেয়ে তাবিথের মামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন বাতিল ঘোষণা চেয়ে মামলা করেছেন ওই নির্বাচনে বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সোমবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি এই মামলা করেন। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ আটজনকে মামলায় বিবাদী করা হয়েছে। একইসঙ্গে ঢাকা উত্তরে পুনঃনির্বাচনের দাবি করা হয়েছে। তাবিথের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন,

ঢাকা উত্তরে পুনঃ সিটি নির্বাচন চেয়ে তাবিথের মামলা Read More »

মিয়ানমারের ঘটনাবলিতে কেবল বাংলাদেশ সংক্ষুব্ধ হতে পারে, গাম্বিয়া নয়: মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যার বিচারের শুনানিতে মিয়ানমারের আইনজীবী ক্রিস্টোফার স্টকার গাম্বিয়াকে নামমাত্র অভিযোগকারী বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আদালতে গাম্বিয়া আবেদন করলেও মূলত আবেদনটি করেছে ইসলামি সহযোগী সংস্থা (ওআইসি)। মামলার অর্থায়ন করছে ওআইসি। তাঁর দাবি, গাম্বিয়া গত অক্টোবরে মিয়ানমারকে কূটনৈতিক পত্র (নোট ভারবাল) দেওয়ার এক সপ্তাহ আগেই ওআইসি আইনগত পদক্ষেপ শুরু করেছে। তিনি বলেন, মিয়ানমারের ঘটনাবলিতে যদি

মিয়ানমারের ঘটনাবলিতে কেবল বাংলাদেশ সংক্ষুব্ধ হতে পারে, গাম্বিয়া নয়: মিয়ানমার Read More »

Scroll to Top