ফ্রম এডিটর্স

সাকিবের ‘বীরত্বপূর্ণ’ সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না বাংলাদেশ

ম্যাচের প্রথম ইনিংসের পরই প্রায় নিশ্চিত হয়ে গেছিল জয়ী দলের নাম। আগে ব্যাট করে ৩৮৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়ে জয়ের বন্দরে এক পা দিয়েই রেখেছিল ইংল্যান্ড। দেখার বিষয় ছিলো এ বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কেমন জবাব দেয় বাংলাদেশ। এ বিশাল সংগ্রহের পেছনে ছুটে ইনিংসের মাঝামাঝি পর্যন্ত ভালোই লড়েছিল টাইগাররা। চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম

সাকিবের ‘বীরত্বপূর্ণ’ সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না বাংলাদেশ Read More »

বাংলাদেশের সামনে বিশাল টার্গেট ছুঁড়ে দিল ইংল্যান্ড

আগের দুই ম্যাচে শুরুতে স্পিনেই কাবু হন জেসন রয়-জনি বেয়ারস্টো। সাকিব আল হাসানকে শুরুতে বোলিংয়ে আনার সিদ্ধান্ত তাই ভুল বলা যাচ্ছে না। বরং ইংল্যান্ডের দুই ওপেনার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছেন। জেসন রয় দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন। বেয়ারস্টো ফিফটি করেছেন ফিফটি। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ৬ উইকেটে ৩৮৬ রান তুলেছে ইংল্যান্ড। বিশ্বকাপের

বাংলাদেশের সামনে বিশাল টার্গেট ছুঁড়ে দিল ইংল্যান্ড Read More »

রাজধানীতে ফিরতে নেই কোনো ভোগান্তি

পরিবারের সঙ্গে ঈদ শেষে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। শনিবার (০৮ জুন) ভোর থেকে বিভিন্ন বাস স্ট্যান্ড ও সদরঘাটে যাত্রীদের পদচারণায় আগের রূপে ফিরেছে। এদিকে আজ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। মহাসড়কের কুমিল্লা অংশের যানজট প্রবন এলাকাগুলোতেও যানবাহনের কোনো চাপ নেই। ঢাকামুখী মানুষ স্বস্তিতে ঢাকা ফিরছেন। গুরুত্বপূর্ণ মহাসড়কে বহুল প্রতীক্ষিত তিনটি সেতু চালুর পর থেকে

রাজধানীতে ফিরতে নেই কোনো ভোগান্তি Read More »

অবশেষে মেক্সিকোকে বশে আনলো ট্রাম্প!

অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে নতি স্বীকার করলো মেক্সিকো! মেক্সিকো থেকে আসা সকল পণ্যের ওপর শুল্কারোপ করা হবে বলে ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্র অভিমুখে আসা শরণার্থীর স্রোত ঠেকাতে মেক্সিকো ‘অভূতপূর্ব পদক্ষেপ’ নিতে রাজি হয়েছে। ট্রাম্পের টুইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। ট্রাম্প শুক্রবার এক টুইটে বলেন, আমি আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই

অবশেষে মেক্সিকোকে বশে আনলো ট্রাম্প! Read More »

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতারের রাজধানী দোহার উদ্দেশে হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দর

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Read More »

বাথরুমে পা পিছলে আহত জাপা নেতা বাবলু, নেওয়া হলো সিঙ্গাপুরে

বাথরুমে পা পিছলে পড়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু আহত হয়েছেন। তাকে প্রথমে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার রাতে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে হাসপাতালে থাকা অবস্থায় তাকে দেখতে যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,

বাথরুমে পা পিছলে আহত জাপা নেতা বাবলু, নেওয়া হলো সিঙ্গাপুরে Read More »

সরে দাঁড়ালেন থেরেসা মে

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন থেরেসা মে। স্থানীয় সময় শুক্রবার আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়ান তিনি। ফলে নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী পদও আর থাকছে না তার। তবে এখনই প্রধানমন্ত্রীত্ব ছাড়ছেন না মে। কনজারভেটিভ পার্টি তাদের নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন। কয়েক সপ্তাহ আগেই পদত্যাগের

সরে দাঁড়ালেন থেরেসা মে Read More »

ত্রিদেশীয় সফর শেষে শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে তার পাঁচ দিনের সরকারি সফর শেষে আগামীকাল শনিবার দেশে ফিরবেন। এটি ছিল তার ত্রিদেশীয় সফরের তৃতীয় ও চূড়ান্ত সফর। ফিনিস রাজধানী থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম জানান, কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশে হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। কাতারের

ত্রিদেশীয় সফর শেষে শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী Read More »

ক্রেতাশূন্য রাজধানীর নিত্যপণ্যের বাজার

ঈদের পরের দিন রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলোতে নেই সেই চিরচেনা রূপ। এক রকম ক্রেতাশূন্যই বলা যেতে পারে বাজারগুলোকে। নেই মানুষের উপচে পড়া ভিড়। আর ক্রেতা বিক্রেতাদের হাঁক-ডাক নেই বললেই চলে। রাজধানীর নিত্যপণ্যের বাজারেও সবজিসহ সব পণ্যের চাহিদা-জোগান দুটোই কম। দামের ওপর তাই এর কিছুটা প্রভাব পড়েছে। ফলে বাজারে ডিম ও গরুর মাংসের দাম বেড়েছে। আবার চাহিদা

ক্রেতাশূন্য রাজধানীর নিত্যপণ্যের বাজার Read More »

প্রধানমন্ত্রীর ফ্লাইট পরিচালনা করবেন ক্যাপ্টেন আমিনুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ নিয়ে কাতার গিয়ে দেশটির ইমিগ্রেশনে আটক পাসপোর্টবিহীন পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদের পরিবর্তে অন্য একজন পাইলট ক্যাপ্টেন আমিনুলকে দায়িত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৭টা ৫মিনিটে বিমানের দোহাগামী নিয়মিত ফ্লাইটে (বিজি-০২৫) তার ঢাকা ত্যাগ করার কথা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। পাইলট ক্যাপ্টেন

প্রধানমন্ত্রীর ফ্লাইট পরিচালনা করবেন ক্যাপ্টেন আমিনুল Read More »

Scroll to Top