ফ্রম এডিটর্স

বাংলাদেশে নতুন সম্ভাবনা খুঁজতে জাপানিদের বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে রফতানি-সংক্রান্ত নতুন নতুন খাত আবিষ্কারের জন্য জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দেশটির রাজধানী টোকিওতে হোটেল ওতানিতে বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ীদের একটি ফোরামে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও বাণিজ্যের জন্য সম্ভাবনাময় খাত আবিষ্কারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক, আমাদের দুই নেতৃত্বের মধ্যে

বাংলাদেশে নতুন সম্ভাবনা খুঁজতে জাপানিদের বললেন প্রধানমন্ত্রী Read More »

\’স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চালু হবে মেট্রোরেল\’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রাজধানীর আগারগাঁওয়ে বুধবার (২৯ মে) মেট্রোরেল নির্মাণের অগ্রগতি বিষয়ক সভা শেষ এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা মহানগরীর যানজট নিরসন ও গণপরিবহনের সক্ষমতা বাড়াতে ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রো রুটের সমন্বয়ে একটি শক্তিশালী মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে

\’স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চালু হবে মেট্রোরেল\’ Read More »

\’খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন\’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসাপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিন যাবত বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে মনগড়া বক্তব্য প্রকাশিত

\’খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন\’ Read More »

মোদির শপথে থাকছেন মমতা

নানা সময় তীব্র সমালোচনা আর বাকযুদ্ধের পর সম্পর্কটা গড়িয়েছিল দা-কুমড়া পর্যায়ে। এ কারণেই রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার শপথ অনুষ্ঠানে হয়তো দেখা যাবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এসব উড়িয়ে দিয়ে নিজেই শপথে থাকার ঘোষণা দিলেন তিনি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয় নবান্নে দাঁড়িয়ে সাংবাদিকদের মমতা এতথ্য নিশ্চিত করেছেন বলে টাইমস

মোদির শপথে থাকছেন মমতা Read More »

অবৈধভাবে বিদেশে যাওয়ার কোন প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া বৈধ সুযোগ-সুবিধার বদলে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশে না যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাপানেরি টোকিওতে সিটি হোটেলে প্রধানমন্ত্রীর সম্মানে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি অবৈধভাবে বিদেশে যাওয়ার কোন প্রয়োজন নেই। বহুলোক তাদের গন্তব্য

অবৈধভাবে বিদেশে যাওয়ার কোন প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী Read More »

জাপান সব সময়ই আমার হৃদয়ের কাছাকাছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জাপানের মতো উন্নত দেশ হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘উন্নয়নে জাপান-বাংলাদেশের বন্ধুত্ব’ শিরোনামে জাপানের শীর্ষ গণমাধ্যম ‘দ্য জাপান টাইমসে’ প্রকাশিত এক নিবন্ধে এ ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকা তুলে ধরেন। উদাহরণ হিসেবে জাপানের তৈরি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি, প্যান প্যাসিফিক সোনারগাঁওসহ নানা স্থাপনার কথা তুলে

জাপান সব সময়ই আমার হৃদয়ের কাছাকাছি: প্রধানমন্ত্রী Read More »

দেশের প্রথম থ্রিডি জেব্রাক্রসিং

উন্নত বিশ্বের পথে হাঁটছে বাংলাদেশ। উন্নত বিশ্বের সব অভিনব পন্থা ধিরে ধিরে বাস্তবায়ন করছে বাংলাদেশ। আর তারই উদাহরণ স্বরূপ সড়ক দুর্ঘটনা কমাতে দেশে প্রথমবার থ্রিডি জেব্রাক্রস আঁকা হয়েছে বরিশাল শহরের রাস্তায়। নিরাপদ পারাপার ও যানবাহন নিয়ন্ত্রণে এটি খুবই কার্যকর বলে মনে করছে ট্রাফিক বিভাগ। নতুন এই উদ্যোগে খুশি নগরবাসী। সড়কের নির্দিষ্ট স্থান দিয়ে নিরাপদে পথচারী

দেশের প্রথম থ্রিডি জেব্রাক্রসিং Read More »

জাপানের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হেনিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ১২ দিনের সফরকালে তিনি জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড ও ভারতে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী তার সফরের প্রথমে জাপানে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠেয় ‘ফিউচার এশিয়া’

জাপানের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী Read More »

মোদির শপথে যোগ দেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যোগ দেবেন। এ উপলক্ষে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ২৯ মে নয়াদিল্লি যাবেন তিনি। আগামী বৃহস্পতিবার (৩০ মে) দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মোদির শপথে যোগ দেবেন রাষ্ট্রপতি Read More »

দুর্নীতি করলে কেউ ছাড় পাবে নাঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বলেছেন, আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণ আপনাদেরকে যে বিশ্বাস এবং আস্থা নিয়ে নির্বাচিত করেছেন তাদের সে বিশ্বাস ও আস্থার মর্যাদা দিতে হবে। কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। সোমবার (২৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ

দুর্নীতি করলে কেউ ছাড় পাবে নাঃ প্রধানমন্ত্রী Read More »

Scroll to Top