ফ্রম এডিটর্স

এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৭০, সর্বোচ্চ ১৯৮০ টাকা

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৬ মে) সকালে বায়তুল মোকাররমে এক সভায় জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছিল। সভা শেষে ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক

এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৭০, সর্বোচ্চ ১৯৮০ টাকা Read More »

৫ম বোয়িং যুক্ত হলো বাংলাদেশ এয়ারলাইন্সে

বাংলাদেশে বিমানের বহরে যুক্ত হতে কুয়েতের উড়োজাহাজ লীজদাতা প্রতিষ্ঠান আলাফকো হতে সংগৃহীত বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি ঢাকায় এসেছে। এখন বাংলাদেশ বিমানের বহরে রয়েছে চারটি নিজস্ব ক্রয়কৃত নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নিজস্ব ক্রয়কৃত নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, দুটি নিজস্ব ক্রয়কৃত নতুন বোয়িং ৭৩৭-৮০০, লীজে সংগৃহীত তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ। এদিকে আগামী

৫ম বোয়িং যুক্ত হলো বাংলাদেশ এয়ারলাইন্সে Read More »

সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে রক্ষা করতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের এই জরুরী অবস্থা সেসব মার্কিনীদের জন্য কার্যকর হবে যারা বিদেশি টেলিকম ব্যবহার করেন। ধারণা করা হচ্ছে দেশটির নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে যার কারণে এমন আদেশ জারি করা হয়েছে। তবে

সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি Read More »

অপরাজিত থেকেই ফাইনালে টাইগাররা

২৯৩ রানের বিশাল লক্ষ্য। এই লক্ষ্য পাড়ি দিতে গিয়ে না আবার হোঁচট খায় বাংলাদেশ! কিন্তু পঁচা শামুকে আর পা কাটলো না টাইগারদের। ২৯৩ রানের এই বিশাল লক্ষ্য হেসে-খেলেই পাড়ি দিয়েছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডকে টাইগাররা হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে। আগের দুই ম্যাচের মত এই ম্যাচেও ব্যাটসম্যানদের দৃঢ়তায় অনায়াসে জয় এসে ধরা দিয়েছে মাশরাফিদের মুঠোয়। তামিম

অপরাজিত থেকেই ফাইনালে টাইগাররা Read More »

ছাত্রলীগের বিতর্কিতদের বাদ দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া বিতর্কিত নেতাদের বাদ দিয়ে ত্যাগী ও যোগ্যদের পদ দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী গণভবনে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ডেকে এ নির্দেশ দেন। গণভবন থেকে ফিরে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক এ কথা জানান। প্রধানমন্ত্রীর নির্দেশ প্রদানকালে আওয়ামী

ছাত্রলীগের বিতর্কিতদের বাদ দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Read More »

২ মাস ১০ দিন পর দেশে ফিরলেন ওবায়দুল কাদের

২ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী বিজি ০৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অভ্যর্থনা জানাতে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। উল্লেখ্য, বাইপাস সার্জারির পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের গত ৫ এপ্রিল

২ মাস ১০ দিন পর দেশে ফিরলেন ওবায়দুল কাদের Read More »

মাদক নির্মূলে সব প্রচেষ্টা চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ এর মাধ্যমে মাদকবিরোধী প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদকের জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। তাই আমরা সর্ব প্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক নিয়ন্ত্রণ আইনকে আমরা যথোপযুক্ত করেছি। আইনশৃঙ্খলা বাহিনী

মাদক নির্মূলে সব প্রচেষ্টা চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। পরে সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাবেন রাষ্ট্রপতি। বুধবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম

চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি Read More »

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

দুই মাস ১০ দিন পর আজ দেশে ফিরছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ‌রে ওবায়দুল কা‌দের‌ অবতরণ কর‌লে তাকে বিমানবন্দ‌রে অভ্যর্থনা জানা‌বে আওয়ামী লীগ। আজ ওবায়দুল কা‌দের‌ দেশে ফিরবেন জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আওয়ামী লীগের

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের Read More »

ছাত্রলীগের পদবঞ্চিতদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই না পাওয়া পদবঞ্চিত নেতারা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন তারা। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ঢাবি শামসুন্নাহার হলের সভাপতি নিপু ইসলাম তন্বী বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে \’বিতর্কিত\’ ওই কমিটি ভেঙে না দিলে বিক্ষোভ, অনশনসহ আমরা গণপদত্যাগ করবো। রোকেয়া হলের সভাপতি লিপি আক্তার

ছাত্রলীগের পদবঞ্চিতদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম Read More »

Scroll to Top