দেশে করোনার নতুন ধরন জেএন.১ শনাক্ত
বাংলাদেশে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের নতুন জেএন.১ উপধরন শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাঁচটি নমুনায় অমিক্রনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়। করোনার নতুন উপধরন জেএন.১
দেশে করোনার নতুন ধরন জেএন.১ শনাক্ত Read More »