আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু : রংপুরে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিয়ানা নামের তিন বছরের এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার সকাল সাতটায় মারা যায় সে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, রিয়ানার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাইহাট এলাকায়। তার বাবার নাম আশরাফুল আলম।
আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু : রংপুরে Read More »