আইন-আদালত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিভিশনের টকশোতে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি দেওয়ার পর আদালতে এই আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শহীদুল্লাহ কায়সারের আদালতে এ আদেশ দেন বলে জানান

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read More »

রাজধানীতে নতুন সড়ক আইনে মামলা শুরু

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ অনুযায়ী আইন লঙ্ঘনকারীদের মামলা দেওয়া শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপি ট্রাফিকের চারটি বিভাগের মধ্যে তিনটি বিভাগ সীমিত পরিসরে এই কার্যক্রম শুরু করেছে। গত ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর হলেও পুলিশ এত দিন আইন লঙ্ঘনকারীদের মামলা দেওয়া থেকে বিরত ছিল। নতুন আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে এই পদক্ষেপ নেওয়া

রাজধানীতে নতুন সড়ক আইনে মামলা শুরু Read More »

রাজীব ও দিয়ার মৃত্যুর মামলার রায় আজ

বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানিয়েছেন আলোচিত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে আজ রোববার। আদালত বেলা তিনটার দিকে রায় ঘোষণা করতে পারেন। এই মামলাটির বিচার চলছে ঢাকার মহানগর

রাজীব ও দিয়ার মৃত্যুর মামলার রায় আজ Read More »

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের ৮ বছরের কারাদণ্ড

ফেনীর সোনাগাজী থানার আলোচিত সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেনের আট বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে এই কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে তাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রথম

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের ৮ বছরের কারাদণ্ড Read More »

গাইবান্ধায় এমপি লিটন হত্যা মামলায় সাবেক এমপিসহ ৭ জনের ফাঁসির আদেশ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় আলোচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদের খানসহ ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মামলার অন্য আসামিরা হলেন কাদের খানের পিএস শামসুজ্জোহা, গাড়িচালক হান্নান, মেহেদী, শাহীন, চন্দন ও রানা। উল্লেখ্য, এ মামলায় মোট

গাইবান্ধায় এমপি লিটন হত্যা মামলায় সাবেক এমপিসহ ৭ জনের ফাঁসির আদেশ Read More »

খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ আগামী ৫ ডিসেম্বর

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ দেওয়ার জন্য আগামী ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিন, আদালতে খালেদা জিয়ার পক্ষে প্রথমে শুনানি শুরু করেন তার আইনজীবী জয়নুল

খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ আগামী ৫ ডিসেম্বর Read More »

হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় ৭ আসামির ফাঁসির আদেশ

রাজধানীর গুলশানের বহুল আলোচিত হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় ৮ আসামির মধ্যে ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি হলো জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‌্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল

হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় ৭ আসামির ফাঁসির আদেশ Read More »

পাবনায় ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

পাবনার সুজানগরে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দাড়িয়াল গ্রামের ইকবাল খান (৪৪) ও পাবনার সুজানগর উপজেলার নিয়োগীর বনগ্রাম গ্রামের আজিম উদ্দিন (৪৫)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার

পাবনায় ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Read More »

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত কত শিশু মুক্তি পেয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের কম বয়সী কতজন শিশু মুক্তি পেয়েছে ও তাদের কার কাছে হস্তান্তর করা হয়েছে, জানতে চেয়েছেন হাইকোর্ট। ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের কজন জামিনে মুক্তি পেয়েছে, তা-ও জানতে চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত কত শিশু মুক্তি পেয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট Read More »

আবরার হত্যাঃ অভিযোগপত্র গ্রহণ, ৪ আসামির বিরুদ্ধে পরোয়ানা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে এই মামলার পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই আদেশ দেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) হেমায়েত উদ্দিন খান। যে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি

আবরার হত্যাঃ অভিযোগপত্র গ্রহণ, ৪ আসামির বিরুদ্ধে পরোয়ানা Read More »

Scroll to Top